Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
২০০ শয্যা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব,ক্ষোভে ফুঁসছে রংপুর বিভাগ রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৩ শ্রমিক নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস র‍্যালি ও আলোচনা সভা বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন” নতুন ভিসি অবরুদ্ধ, চুয়েটের ২১ দিনের ছাত্র আন্দোলনের নতুন সংকট গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ!! সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • সময়: ০৯:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১৬ Time View

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বক্তারপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, সংরক্ষিত আসনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আখিঁ মোতালিব, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিজুল ইসলাম দর্জি, সাধারণ সম্পাদক মাসুদুল কবির (নাঈম), ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মারুফ আশরাফ (নাহিদ) এবং সংশ্লিষ্ট সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, ফ্যামিলি কার্ড হলো বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে একটি সমন্বিত ডাটাবেজের আওতায় এনে সরাসরি আর্থিক সহায়তা ও ভর্তুকি মূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ কার্যক্রমের ধারাবাহিকতায় সোমবার থেকে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেরুয়া গ্রামে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেট ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ করছেন।

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে উপযুক্ত পরিবারগুলোর তথ্য ডাটাবেজে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৩ শ্রমিক
Tag :
জনপ্রিয় নিউজ

২০০ শয্যা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব,ক্ষোভে ফুঁসছে রংপুর বিভাগ

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন

সময়: ০৯:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বক্তারপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, সংরক্ষিত আসনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আখিঁ মোতালিব, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিজুল ইসলাম দর্জি, সাধারণ সম্পাদক মাসুদুল কবির (নাঈম), ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মারুফ আশরাফ (নাহিদ) এবং সংশ্লিষ্ট সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, ফ্যামিলি কার্ড হলো বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে একটি সমন্বিত ডাটাবেজের আওতায় এনে সরাসরি আর্থিক সহায়তা ও ভর্তুকি মূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ কার্যক্রমের ধারাবাহিকতায় সোমবার থেকে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেরুয়া গ্রামে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেট ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ করছেন।

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে উপযুক্ত পরিবারগুলোর তথ্য ডাটাবেজে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টের অভিযান, ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ