Dhaka ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরসিংদীর গর্ব হাতবিহীন “দুঃখু মিয়া ” অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো” শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা শ্রীপুরে জমি দখলের চেষ্টা, ঈদগাহ মাঠের সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার: এমপি ফজলুল হক মিলন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান: সম্প্রীতি, মানবিকতা ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত ঝিনাইদহে সাইবার সেলের অভিযানে ১০৪ মোবাইল ও ৫৩ হাজার টাকা উদ্ধার যে উস্তাদ শিখিয়েছেন কোরআন, সেই উস্তাদকেই ওমরাহর উপহার দিলেন ছাত্ররা”
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা

  • Reporter Name
  • সময়: ০৮:০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৫ Time View

মো: মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই নির্বিঘ্নে, আনন্দমুখর পরিবেশে ও নিরাপদে উদযাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের সতর্ক ও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না। পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আনসার ও ভিডিপি সদস্যদের নিষ্ঠা, সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান (বাবলু)।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন (আকাশ), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুজ্জামান আকন্দ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ব্রিফিং প্যারেডে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলনেতা ও দলনেত্রীসহ আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা অংশ নেন।

আরও পড়ুনঃ  পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা

কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা

সময়: ০৮:০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মো: মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই নির্বিঘ্নে, আনন্দমুখর পরিবেশে ও নিরাপদে উদযাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের সতর্ক ও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না। পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আনসার ও ভিডিপি সদস্যদের নিষ্ঠা, সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান (বাবলু)।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন (আকাশ), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুজ্জামান আকন্দ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ব্রিফিং প্যারেডে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলনেতা ও দলনেত্রীসহ আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা অংশ নেন।

আরও পড়ুনঃ  বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ