Dhaka ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্রীপুরে জমি দখলের চেষ্টা, ঈদগাহ মাঠের সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৭:৫৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১২ Time View

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে ৫০ বছর ধরে ভোগদখলে থাকা জমি জবরদখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি, হত্যার হুমকি, হাজী জায়েদ আলী ফকির ঈদগাহ মাঠের সাইনবোর্ড ভাঙচুর ও যাতায়াতের রাস্তা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আব্বাস ফকির ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৩ অক্টোবর রাতে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে ভুক্তভোগী চার পরিবারের পক্ষে এসব অভিযোগ করেন মো. মাজেদুল ইসলাম মদিন ফকির। তিনি তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য।

লিখিত বক্তব্যে মদিন ফকির অভিযোগ করেন, গত ১৩ অক্টোবর ভোর ৫টার দিকে আব্বাস ফকিরসহ ৫০ থেকে ৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে প্রবেশ করে জবরদখলের চেষ্টা করেন। বাধা দিতে গেলে তাঁদের কাছে পুনরায় এক কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হয়। প্রাণভয়ে তাঁরা ঘটনাস্থল থেকে সরে যান।

তিনি আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে হাজী জায়েদ আলী ফকির ঈদগাহ মাঠের সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে এবং চলাচলের রাস্তা দখলের চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, জমির মূল মালিকদের প্রাপ্য অংশের চেয়ে ১২ দশমিক ০৫ শতাংশ বেশি জমি বিক্রি করা হয়েছে। এ ছাড়া ২০২৬ সালে ফারুক আহম্মেদের ভগ্নিপতি শফিকুল ইসলাম ওই জমির একটি অংশ রেজিস্ট্রি দলিলমূলে ক্রয় করেন।

মদিন ফকির বলেন, তাঁরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমির প্রকৃত মালিকানা ও দীর্ঘদিনের ভোগদখল যাচাই করে ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চান তাঁরা।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্বাস ফকিরের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি, মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ৫৮ বছরেও বদলায়নি মহিষখলা মাদ্রাসার চিত্র, ঝুঁকিপূর্ণ ভবনে ৫০০ শিক্ষার্থীর পাঠদান

এস এম জহিরুল ইসলাম
শ্রীপুর, গাজীপুর

Tag :
জনপ্রিয় নিউজ

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

শ্রীপুরে জমি দখলের চেষ্টা, ঈদগাহ মাঠের সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ

সময়: ০৭:৫৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে ৫০ বছর ধরে ভোগদখলে থাকা জমি জবরদখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি, হত্যার হুমকি, হাজী জায়েদ আলী ফকির ঈদগাহ মাঠের সাইনবোর্ড ভাঙচুর ও যাতায়াতের রাস্তা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আব্বাস ফকির ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৩ অক্টোবর রাতে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে ভুক্তভোগী চার পরিবারের পক্ষে এসব অভিযোগ করেন মো. মাজেদুল ইসলাম মদিন ফকির। তিনি তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য।

লিখিত বক্তব্যে মদিন ফকির অভিযোগ করেন, গত ১৩ অক্টোবর ভোর ৫টার দিকে আব্বাস ফকিরসহ ৫০ থেকে ৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে প্রবেশ করে জবরদখলের চেষ্টা করেন। বাধা দিতে গেলে তাঁদের কাছে পুনরায় এক কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হয়। প্রাণভয়ে তাঁরা ঘটনাস্থল থেকে সরে যান।

তিনি আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে হাজী জায়েদ আলী ফকির ঈদগাহ মাঠের সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে এবং চলাচলের রাস্তা দখলের চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, জমির মূল মালিকদের প্রাপ্য অংশের চেয়ে ১২ দশমিক ০৫ শতাংশ বেশি জমি বিক্রি করা হয়েছে। এ ছাড়া ২০২৬ সালে ফারুক আহম্মেদের ভগ্নিপতি শফিকুল ইসলাম ওই জমির একটি অংশ রেজিস্ট্রি দলিলমূলে ক্রয় করেন।

মদিন ফকির বলেন, তাঁরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমির প্রকৃত মালিকানা ও দীর্ঘদিনের ভোগদখল যাচাই করে ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চান তাঁরা।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্বাস ফকিরের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি, মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শন করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক

এস এম জহিরুল ইসলাম
শ্রীপুর, গাজীপুর