Dhaka ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডসের কার্যকরী পরিষদ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপির চক্রান্ত ফাঁস, দাম বাড়াতেই তেল ছাড়ছিল না সরকার! সেবা, নাকি প্রহসন? জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: জনজীবন যখন দিশেহারা ইবিতে খালেদা জিয়াকে অবমাননার অভিযোগ: শিক্ষার্থীদের দুঃখপ্রকাশ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের ওয়াইফাই সার্ভিসে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্টে তরুণের মৃত্যু অনুমতি ছাড়া বিদেশে চিকিৎসক, ব্যাহত স্বাস্থ্যসেবা কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্বম্ভরপুরে বৈশাখী উৎসবে “Fun Event-2026” উদযাপন

  • Reporter Name
  • সময়: ০৬:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৩৮ Time View

সোহেল আহমদ সাজু, নিজস্ব প্রতিবেদক, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ):

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের পূর্ব সিরাজপুর (পেঠনা) ফুটবল মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে “ফান ইভেন্ট-২০২৬ (Fun Event-2026)”। বাংলা নববর্ষ ১লা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে দিনব্যাপী এ আয়োজন তরুণ সমাজের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে।

একশনএইড বাংলাদেশের সহায়তায় এবং ভার্ড কর্তৃক বাস্তবায়িত এলআরপি-৪৩ প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্পন্সর ও চাইল্ড ফোরামের শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফুটবল খেলা, রশি টানাটানি, কিশোর বনাম কিশোরী ব্যাডমিন্টন প্রতিযোগিতা, একক ও দলীয় সংগীত, নৃত্য, বৈশাখী সাজ প্রতিযোগিতা এবং ধামাইল গান পরিবেশন করা হয়। এছাড়া আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ছবাব মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হানসহ ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্পন্সর প্রতিনিধি, চাইল্ড ফোরাম, সিজেজি, ইয়ুথ সার্কেল ও নারী উন্নয়ন ফেডারেশনের সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাঘাট (দক্ষিণ) নারী উন্নয়ন ফেডারেশনের সভাপতি আনোয়ারা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাইল্ড ফোরাম ও সিজেজি সদস্য সাইদা আক্তার ও আলামিন।

এছাড়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সফল বাস্তবায়নে সহযোগিতা করেন ভার্ড এলআরপি-৪৩ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম।
উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও অংশগ্রহণের মধ্য দিয়ে “ফান ইভেন্ট-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  ১৭ এপ্রিল: মুজিবনগর দিবসের চেতনা ও ইতিহাসের দায়বদ্ধতা
Tag :
জনপ্রিয় নিউজ

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডসের কার্যকরী পরিষদ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে বৈশাখী উৎসবে “Fun Event-2026” উদযাপন

সময়: ০৬:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সোহেল আহমদ সাজু, নিজস্ব প্রতিবেদক, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ):

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের পূর্ব সিরাজপুর (পেঠনা) ফুটবল মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে “ফান ইভেন্ট-২০২৬ (Fun Event-2026)”। বাংলা নববর্ষ ১লা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে দিনব্যাপী এ আয়োজন তরুণ সমাজের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে।

একশনএইড বাংলাদেশের সহায়তায় এবং ভার্ড কর্তৃক বাস্তবায়িত এলআরপি-৪৩ প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্পন্সর ও চাইল্ড ফোরামের শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফুটবল খেলা, রশি টানাটানি, কিশোর বনাম কিশোরী ব্যাডমিন্টন প্রতিযোগিতা, একক ও দলীয় সংগীত, নৃত্য, বৈশাখী সাজ প্রতিযোগিতা এবং ধামাইল গান পরিবেশন করা হয়। এছাড়া আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ছবাব মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হানসহ ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্পন্সর প্রতিনিধি, চাইল্ড ফোরাম, সিজেজি, ইয়ুথ সার্কেল ও নারী উন্নয়ন ফেডারেশনের সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাঘাট (দক্ষিণ) নারী উন্নয়ন ফেডারেশনের সভাপতি আনোয়ারা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাইল্ড ফোরাম ও সিজেজি সদস্য সাইদা আক্তার ও আলামিন।

এছাড়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সফল বাস্তবায়নে সহযোগিতা করেন ভার্ড এলআরপি-৪৩ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম।
উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও অংশগ্রহণের মধ্য দিয়ে “ফান ইভেন্ট-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  রাউজানে পাঁচশত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরে দুইদিনব্যাপী ক্ষেত্রপাল পূজা উদযাপন