Dhaka ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শ্রম আদালতে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা নিরসনের দাবিতে ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এমপির নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর কর্মই মানুষের প্রকৃত পরিচয় কথার চেয়ে সততা, দায়িত্ববোধ ও কাজের মধ্যেই ফুটে ওঠে মানুষের মূল্য মামদানির সমাজতান্ত্রিক রাজনীতি ও পুলিশ সংস্কার নিয়ে বিতর্ক, আলোচনায় ২০২৮ সালের নির্বাচন মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর স্কুলে অভিভাবকদের পছন্দের সুযোগ কমানোর পথে ডেমোক্র্যাটরা? যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে হাকিম জেফরিসকে মনোনয়ন দিলেন ডেমোক্র্যাটরা সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভূরুঙ্গামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১১:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩১ Time View

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৪ সালের নাশকতা ও সন্ত্রাসের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিলখুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ফজলুল হক (৫৬), বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি জাফর আলী (৪৫) এবং পাইকেরছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন (৬০)।

পুলিশ সূত্রে জানা গেছে, ফজলুল হক উত্তর ছাট গোপালপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভূরুঙ্গামারী থানার এফআইআর নং-১৭, তারিখ ২৩ অক্টোবর ২০২৪ এবং জিআর নং-২০৫-এর মামলায় তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। মামলাটিতে পেনাল কোড ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, জাফর আলীকে সোনাহাট এলাকা এবং মকবুল হোসেনকে পাইকেরছড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধেও ২০২৪ সালের নাশকতা ও সন্ত্রাসের মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, ২০২৪ সালের মামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফজলুল হককে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অন্য দুজনকেও পৃথক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

শ্রম আদালতে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা নিরসনের দাবিতে ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক

ভূরুঙ্গামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

সময়: ১১:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬