Dhaka ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ‘আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’: সংসদে প্রধানমন্ত্রী দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করবেন এই মঞ্চে কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর বিশ্বম্ভরপুরে কেমিস্ট-ড্রাগিস্ট সমিতির মানববন্ধন ফার্মেসি সার্টিফিকেট কোর্সে সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ জনকে পশু-পাখি পালনের প্রশিক্ষণ ও সহায়তা শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

‘মিটু’ আন্দোলনে বুঝেছিলেন যৌন হেনস্তার শিকার হয়েছিলেন, মুখ খুললেন স্বরা ভাস্কর

  • Reporter Name
  • সময়: ১০:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৪৩ Time View

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর জানিয়েছেন, ২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার শুটিংয়ের সময় পরিচালকের হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। তবে তখন ঘটনাটিকে যৌন হেনস্তা হিসেবে বুঝতে পারেননি। বহু বছর পর ‘মিটু’ আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত অর্থ উপলব্ধি করেন অভিনেত্রী।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন স্বরা।

অভিনেত্রী জানান, ২০১১ সালে মধ্যপ্রদেশের পাচমাড়িতে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার আউটডোর শুটিং চলাকালে পরিচালক তাঁকে যৌন হেনস্তা করেন। তবে অভিযুক্ত ব্যক্তি তাঁকে শারীরিকভাবে স্পর্শ না করায় তখন বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি তিনি।

সেই অভিজ্ঞতা স্মরণ করে স্বরা বলেন, ‘ঘটনাটি যখন ঘটছিল, তখন আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হেনস্তা বলে বুঝতেই পারিনি। কারণ ওই ব্যক্তি তো আমাকে একফোঁটাও স্পর্শ করেননি।’

‘মিটু’ আন্দোলনে নিজের অভিজ্ঞতার অর্থ বুঝতে পারেন

স্বরা মনে করেন, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা মানেই শারীরিক নির্যাতন কিংবা জোরপূর্বক শারীরিক সম্পর্ক নয়। মৌখিক আচরণসহ বিভিন্নভাবেও একজন নারী হেনস্তার শিকার হতে পারেন। সেই সময়ের পরিস্থিতির কথা মনে করলে এখনো অস্বস্তি বোধ করেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, ‘মিটু’ আন্দোলনের সময় যখন একের পর এক নারী কর্মক্ষেত্রে যৌন হেনস্তার অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন, তখন নিজের অতীতের ঘটনাটিও নতুন করে উপলব্ধি করেন। তিনি বলেন, ‘তখন আমার মনে হয়েছিল, হে ভগবান! এ তো যৌন হেনস্তা। একেবারে পাঠ্যবইয়ে লেখা যৌন হেনস্তার উদাহরণ!’

কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন নির্বাহী প্রযোজক

‘তনু ওয়েডস মনু’ সিনেমায় অভিনয়ের সময় বলিউডে নিজের অবস্থান তৈরির কঠিন লড়াইয়ে ছিলেন স্বরা। বয়সও ছিল কম। চলচ্চিত্র অঙ্গনে তেমন পরিচিতি না থাকায় ব্যক্তিগত কোনো দল বা পাশে দাঁড়ানোর মতো পরিচিত মানুষও ছিলেন না তাঁর। ফলে পুরো পরিস্থিতিতে নিজেকে অসহায় মনে হয়েছিল।

আরও পড়ুনঃ  শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি নায়িকা? আলোচনায় কিনজা হাশমি

তবে সেই কঠিন সময়ে সিনেমাটির নির্বাহী প্রযোজক তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। স্বরা জানান, তাঁকে পুরো ঘটনা খুলে বলেছিলেন তিনি। নির্বাহী প্রযোজকের সহযোগিতায় শুটিংয়ের বাকি দিনগুলো তুলনামূলক স্বস্তিতে কাটাতে পেরেছিলেন।

বহু বছর পর নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে এনে স্বরা আবারও মনে করিয়ে দিয়েছেন, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা শুধু শারীরিক স্পর্শের মধ্যে সীমাবদ্ধ নয়। এর নানা ধরন রয়েছে, যা অনেক সময় ভুক্তভোগী নিজেও তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন না।

Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

‘মিটু’ আন্দোলনে বুঝেছিলেন যৌন হেনস্তার শিকার হয়েছিলেন, মুখ খুললেন স্বরা ভাস্কর

সময়: ১০:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর জানিয়েছেন, ২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার শুটিংয়ের সময় পরিচালকের হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। তবে তখন ঘটনাটিকে যৌন হেনস্তা হিসেবে বুঝতে পারেননি। বহু বছর পর ‘মিটু’ আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত অর্থ উপলব্ধি করেন অভিনেত্রী।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন স্বরা।

অভিনেত্রী জানান, ২০১১ সালে মধ্যপ্রদেশের পাচমাড়িতে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার আউটডোর শুটিং চলাকালে পরিচালক তাঁকে যৌন হেনস্তা করেন। তবে অভিযুক্ত ব্যক্তি তাঁকে শারীরিকভাবে স্পর্শ না করায় তখন বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি তিনি।

সেই অভিজ্ঞতা স্মরণ করে স্বরা বলেন, ‘ঘটনাটি যখন ঘটছিল, তখন আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হেনস্তা বলে বুঝতেই পারিনি। কারণ ওই ব্যক্তি তো আমাকে একফোঁটাও স্পর্শ করেননি।’

‘মিটু’ আন্দোলনে নিজের অভিজ্ঞতার অর্থ বুঝতে পারেন

স্বরা মনে করেন, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা মানেই শারীরিক নির্যাতন কিংবা জোরপূর্বক শারীরিক সম্পর্ক নয়। মৌখিক আচরণসহ বিভিন্নভাবেও একজন নারী হেনস্তার শিকার হতে পারেন। সেই সময়ের পরিস্থিতির কথা মনে করলে এখনো অস্বস্তি বোধ করেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, ‘মিটু’ আন্দোলনের সময় যখন একের পর এক নারী কর্মক্ষেত্রে যৌন হেনস্তার অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন, তখন নিজের অতীতের ঘটনাটিও নতুন করে উপলব্ধি করেন। তিনি বলেন, ‘তখন আমার মনে হয়েছিল, হে ভগবান! এ তো যৌন হেনস্তা। একেবারে পাঠ্যবইয়ে লেখা যৌন হেনস্তার উদাহরণ!’

কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন নির্বাহী প্রযোজক

‘তনু ওয়েডস মনু’ সিনেমায় অভিনয়ের সময় বলিউডে নিজের অবস্থান তৈরির কঠিন লড়াইয়ে ছিলেন স্বরা। বয়সও ছিল কম। চলচ্চিত্র অঙ্গনে তেমন পরিচিতি না থাকায় ব্যক্তিগত কোনো দল বা পাশে দাঁড়ানোর মতো পরিচিত মানুষও ছিলেন না তাঁর। ফলে পুরো পরিস্থিতিতে নিজেকে অসহায় মনে হয়েছিল।

আরও পড়ুনঃ  বিয়ের গুঞ্জনে হানিয়ার রহস্যময় জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’