Dhaka ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১১:১৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৭৭ Time View

মোঃ আকাশ উজ্জামান শেখ.
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি


বাগেরহাটের রামপালে “নিরাপদ তথ্য প্রযুক্তির ব্যবহার সুস্থ যুব সমাজ ও উন্নত জাতি গঠনের হাতিয়ার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ‘বার্ষিক যুব সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো-অর্ডিনেশনের আয়োজনে এবং রামপাল উপজেলা শিশু ও যুব ফোরামের অংশগ্রহণে রামপাল উপজেলা অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল কো-অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজীব আল রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার পুষ্পেন সরকার, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রামপাল এডিপির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাইল্ড রাইটস ইন অ্যাকশন বিউটি কুইন, প্রোগ্রাম অফিসার ও চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়া, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, প্রোগ্রাম অফিসার ঈশিতা বৈরাগী, প্রোগ্রাম অফিসার পার্থ সারথী দোবে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শিশু-কিশোর-কিশোরীবৃন্দ।

সমাবেশে বক্তারা নিরাপদ তথ্যপ্রযুক্তির সুফল, অপব্যবহার রোধ এবং উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে তরুণ ও যুব সমাজের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে যুব ফোরামের সদস্যদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও কুইজ প্রতিযোগিতা পরিচালনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোর ও যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আশিকুর
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত

সময়: ১১:১৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

মোঃ আকাশ উজ্জামান শেখ.
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি


বাগেরহাটের রামপালে “নিরাপদ তথ্য প্রযুক্তির ব্যবহার সুস্থ যুব সমাজ ও উন্নত জাতি গঠনের হাতিয়ার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ‘বার্ষিক যুব সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো-অর্ডিনেশনের আয়োজনে এবং রামপাল উপজেলা শিশু ও যুব ফোরামের অংশগ্রহণে রামপাল উপজেলা অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল কো-অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজীব আল রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার পুষ্পেন সরকার, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রামপাল এডিপির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাইল্ড রাইটস ইন অ্যাকশন বিউটি কুইন, প্রোগ্রাম অফিসার ও চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়া, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, প্রোগ্রাম অফিসার ঈশিতা বৈরাগী, প্রোগ্রাম অফিসার পার্থ সারথী দোবে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শিশু-কিশোর-কিশোরীবৃন্দ।

সমাবেশে বক্তারা নিরাপদ তথ্যপ্রযুক্তির সুফল, অপব্যবহার রোধ এবং উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে তরুণ ও যুব সমাজের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে যুব ফোরামের সদস্যদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও কুইজ প্রতিযোগিতা পরিচালনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোর ও যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  কঠিন চীবরদান উপলক্ষে পানছড়ির বৌদ্ধ বিহারে ৩ বিজিবির সহযোগিতা