
চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর ২০২৬
বাবলু বড়ুয়া
আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল ১১:৩০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে আয়োজিত ‘আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী।
উদ্বোধনী বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, “খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” কর্মব্যস্ততার মাঝে এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিএমপির বিভিন্ন বিভাগ ও ইউনিটের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে কর্মকর্তা ও সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ:
জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)
জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনসহ)
জনাব মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]
জনাব মো: হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]
জনাব শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]
জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 






















