Dhaka ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ‘আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’: সংসদে প্রধানমন্ত্রী দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করবেন এই মঞ্চে কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর বিশ্বম্ভরপুরে কেমিস্ট-ড্রাগিস্ট সমিতির মানববন্ধন ফার্মেসি সার্টিফিকেট কোর্সে সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ জনকে পশু-পাখি পালনের প্রশিক্ষণ ও সহায়তা শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পুঠিয়ায় সাংবাদিকের উপর হামলা

  • Reporter Name
  • সময়: ১০:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৯ Time View

 

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় সংবাদ সংগ্রহ ও বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে শফিকুল ইসলাম ৪৫ নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলা, অকথ্য ভাষায় গালাগালি, মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ মিজানুর রহমান পুঠিয়া থানা একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছেন।
অভিযুক্ত শফিকুল ইসলাম পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। ভুক্তভোগী মিজানুর রহমান ‘দৈনিক উত্তরা প্রতিদিন’ পত্রিকার পুঠিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৬ ই নভেম্বর ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১০ টার দিকে সাংবাদিক মিজানুর রহমান পেশাগত দায়িত্বে পালনের অংশ হিসেবে পুঠিয়ার মোল্লাপাড়া বাজারে নূরুননবী রুবিনা হোটেল এ যান।

এ সময় পূর্ব পরিকল্পিতভাবে শফিকুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে তার ছেলের বিরুদ্ধে পত্রিকায় খবর প্রকাশ করায় ক্ষোপ প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি সাংবাদিক মিজান অকথ্য ভাষায় গালাগালি ও ধাক্কা দিয়ে ফেলে দেন ও মোবাইল ফোন কেড়ে নেন। পরে অভিযুক্ত ব্যক্তি আরও লোকজনকে ঘটনাস্থলে ডেকে জড়ো করেন।

এসময় স্থানীয় লোকজন উপস্থিত হয়ে বিবাদী ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। এই ঘটনায় সাংবাদিক মিজানুর রহমান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উল্লেখ করেছেন।

এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় সাংবাদিক মিজানুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ  আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

পুঠিয়ায় সাংবাদিকের উপর হামলা

সময়: ১০:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

 

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় সংবাদ সংগ্রহ ও বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে শফিকুল ইসলাম ৪৫ নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলা, অকথ্য ভাষায় গালাগালি, মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ মিজানুর রহমান পুঠিয়া থানা একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছেন।
অভিযুক্ত শফিকুল ইসলাম পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। ভুক্তভোগী মিজানুর রহমান ‘দৈনিক উত্তরা প্রতিদিন’ পত্রিকার পুঠিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৬ ই নভেম্বর ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১০ টার দিকে সাংবাদিক মিজানুর রহমান পেশাগত দায়িত্বে পালনের অংশ হিসেবে পুঠিয়ার মোল্লাপাড়া বাজারে নূরুননবী রুবিনা হোটেল এ যান।

এ সময় পূর্ব পরিকল্পিতভাবে শফিকুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে তার ছেলের বিরুদ্ধে পত্রিকায় খবর প্রকাশ করায় ক্ষোপ প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি সাংবাদিক মিজান অকথ্য ভাষায় গালাগালি ও ধাক্কা দিয়ে ফেলে দেন ও মোবাইল ফোন কেড়ে নেন। পরে অভিযুক্ত ব্যক্তি আরও লোকজনকে ঘটনাস্থলে ডেকে জড়ো করেন।

এসময় স্থানীয় লোকজন উপস্থিত হয়ে বিবাদী ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। এই ঘটনায় সাংবাদিক মিজানুর রহমান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উল্লেখ করেছেন।

এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় সাংবাদিক মিজানুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ  প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আশিকুর