Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

১,৩৪৪ সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ টাকা অনুদান

  • Reporter Name
  • সময়: ০১:৩৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৬৩ Time View

বর্তমান সরকারের সময়ে ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে মোট ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে সাংবাদিক পরিবারের ৪০২ জন শিক্ষার্থীকে ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সরকারি দলের সংরক্ষিত নারী আসন-১০-এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পক্ষে তিনি এসব তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এ লক্ষ্য সামনে রেখে ২০১৪ সালে আইন প্রণয়নের মাধ্যমে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ প্রতিষ্ঠা করা হয়। এর বিধিমালা ২০১৬ সালের ১৩ এপ্রিল গেজেট আকারে প্রকাশিত হয়।

এই ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত, কর্মহীন ও মৃত্যুবরণকারী সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়। বিশেষ করে সাংবাদিকদের গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু ও আর্থিক সংকট মোকাবিলায় নির্ধারিত নীতিমালা অনুযায়ী অনুদান দেওয়া হয়ে থাকে।

সাংবাদিক পরিবারের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি করোনাকালীন সংকট মোকাবিলা, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবার এবং সাহসী সাংবাদিকদের আর্থিক সহায়তা ও সম্মাননা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১৬ অনুযায়ী আবেদন যাচাই-বাছাই এবং ট্রাস্টি বোর্ডের অনুমোদন সাপেক্ষে উপকারভোগীদের সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ পাঠানো হয়।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান সরকারের সময়ে ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ৪০২ জন শিক্ষার্থী পেয়েছেন ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি।

আরও পড়ুনঃ  ‘আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’: সংসদে প্রধানমন্ত্রী

উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৯ হাজার ৩২১ জন সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে কল্যাণ অনুদান, শিক্ষাবৃত্তি, স্টাইপেন্ড, করোনাকালীন সহায়তা এবং শহীদ ও সাহসী সাংবাদিকদের সম্মাননাসহ মোট ৬৭ কোটি ১৪ লাখ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

১,৩৪৪ সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ টাকা অনুদান

সময়: ০১:৩৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বর্তমান সরকারের সময়ে ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে মোট ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে সাংবাদিক পরিবারের ৪০২ জন শিক্ষার্থীকে ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সরকারি দলের সংরক্ষিত নারী আসন-১০-এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পক্ষে তিনি এসব তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এ লক্ষ্য সামনে রেখে ২০১৪ সালে আইন প্রণয়নের মাধ্যমে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ প্রতিষ্ঠা করা হয়। এর বিধিমালা ২০১৬ সালের ১৩ এপ্রিল গেজেট আকারে প্রকাশিত হয়।

এই ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত, কর্মহীন ও মৃত্যুবরণকারী সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়। বিশেষ করে সাংবাদিকদের গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু ও আর্থিক সংকট মোকাবিলায় নির্ধারিত নীতিমালা অনুযায়ী অনুদান দেওয়া হয়ে থাকে।

সাংবাদিক পরিবারের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি করোনাকালীন সংকট মোকাবিলা, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবার এবং সাহসী সাংবাদিকদের আর্থিক সহায়তা ও সম্মাননা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১৬ অনুযায়ী আবেদন যাচাই-বাছাই এবং ট্রাস্টি বোর্ডের অনুমোদন সাপেক্ষে উপকারভোগীদের সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ পাঠানো হয়।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান সরকারের সময়ে ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ৪০২ জন শিক্ষার্থী পেয়েছেন ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ