Dhaka ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

৫০৩ উপজেলায় ১৫১ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

  • Reporter Name
  • সময়: ১১:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪৫ Time View

দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উপজেলা পর্যায়েই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গ্রামের মানুষ যেন নিজ নিজ উপজেলা থেকেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যেই নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করা হবে। এ কার্যক্রমে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকবেন।

স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাতে নানা সমস্যা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে জনবল সংকট, অকেজো চিকিৎসা সরঞ্জাম এবং যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ কর্মীর অভাব রয়েছে।

তিনি আরও বলেন, অনেক জায়গায় মেডিকেল কলেজ নির্মাণ করা হলেও প্রয়োজনীয় ক্যাম্পাস তৈরি করা হয়নি। উন্নয়নের নামে তৈরি হওয়া এসব অব্যবস্থাপনা দূর করতে হলে পরিকল্পিত ও কার্যকর কর্মপদ্ধতি গ্রহণ করতে হবে।

এর আগে বিকেলে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভা শেষে হাসপাতালে রোগীদের জন্য ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা, অক্সিজেন প্ল্যান্ট ও জ্বালানি গ্যাস সংযোগের উদ্বোধন করেন তিনি।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ.ন.ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুল আমীন, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

৫০৩ উপজেলায় ১৫১ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

সময়: ১১:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উপজেলা পর্যায়েই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গ্রামের মানুষ যেন নিজ নিজ উপজেলা থেকেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যেই নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করা হবে। এ কার্যক্রমে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকবেন।

স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাতে নানা সমস্যা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে জনবল সংকট, অকেজো চিকিৎসা সরঞ্জাম এবং যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ কর্মীর অভাব রয়েছে।

তিনি আরও বলেন, অনেক জায়গায় মেডিকেল কলেজ নির্মাণ করা হলেও প্রয়োজনীয় ক্যাম্পাস তৈরি করা হয়নি। উন্নয়নের নামে তৈরি হওয়া এসব অব্যবস্থাপনা দূর করতে হলে পরিকল্পিত ও কার্যকর কর্মপদ্ধতি গ্রহণ করতে হবে।

এর আগে বিকেলে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভা শেষে হাসপাতালে রোগীদের জন্য ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা, অক্সিজেন প্ল্যান্ট ও জ্বালানি গ্যাস সংযোগের উদ্বোধন করেন তিনি।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ.ন.ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুল আমীন, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ‘আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’: সংসদে প্রধানমন্ত্রী