Dhaka ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আদমদীঘিতে বৃ দ্ধে র গাছ কা-টা-র অ ভি যো গ, আড়াই লাখ টা-কা-র ক্ষতি

  • Reporter Name
  • সময়: ০২:৩৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৯৯ Time View

আদমদীঘি উপজেলায় এক অসহায় বৃদ্ধের মালিকানাধীন গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামে ৮৪ বছর বয়সী মজিবর রহমানের প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১৯টি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, আবুজার গাফ্ফারী নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা জোরপূর্বক গাছগুলো কেটে নিয়ে যান। তবে অভিযুক্ত আবুজার গাফ্ফারী অভিযোগ অস্বীকার করে দাবি করেন, গাছ লাগানো জমিটি তার নিজস্ব।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে ওই এলাকায় বসবাস করে আসছেন মজিবর রহমান। গত ১১ মার্চ তিনি ধর্মীয় এবাদত পালনের জন্য ১০ দিনের জন্য মসজিদে এত্তেকাফে গেলে তার অনুপস্থিতির সুযোগে গাছগুলো কেটে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, প্রায় তিন যুগ ধরে জায়গাটি মজিবর রহমানের দখলে রয়েছে এবং গাছগুলোও তিনিই রোপণ ও পরিচর্যা করেছেন।

এ ঘটনায় প্রথমে স্থানীয় পর্যায়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী। পরে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে লিখিত অভিযোগ করা হলেও একাধিক নোটিশের পরও বিবাদীরা উপস্থিত হননি বলে জানা গেছে।

পরবর্তীতে গত রবিবার সন্ধ্যায় মজিবর রহমান নিজেই বাদী হয়ে নিকটবর্তী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

আদমদীঘিতে বৃ দ্ধে র গাছ কা-টা-র অ ভি যো গ, আড়াই লাখ টা-কা-র ক্ষতি

সময়: ০২:৩৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

আদমদীঘি উপজেলায় এক অসহায় বৃদ্ধের মালিকানাধীন গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামে ৮৪ বছর বয়সী মজিবর রহমানের প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১৯টি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, আবুজার গাফ্ফারী নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা জোরপূর্বক গাছগুলো কেটে নিয়ে যান। তবে অভিযুক্ত আবুজার গাফ্ফারী অভিযোগ অস্বীকার করে দাবি করেন, গাছ লাগানো জমিটি তার নিজস্ব।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে ওই এলাকায় বসবাস করে আসছেন মজিবর রহমান। গত ১১ মার্চ তিনি ধর্মীয় এবাদত পালনের জন্য ১০ দিনের জন্য মসজিদে এত্তেকাফে গেলে তার অনুপস্থিতির সুযোগে গাছগুলো কেটে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, প্রায় তিন যুগ ধরে জায়গাটি মজিবর রহমানের দখলে রয়েছে এবং গাছগুলোও তিনিই রোপণ ও পরিচর্যা করেছেন।

এ ঘটনায় প্রথমে স্থানীয় পর্যায়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী। পরে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে লিখিত অভিযোগ করা হলেও একাধিক নোটিশের পরও বিবাদীরা উপস্থিত হননি বলে জানা গেছে।

পরবর্তীতে গত রবিবার সন্ধ্যায় মজিবর রহমান নিজেই বাদী হয়ে নিকটবর্তী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন