Dhaka ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে গ্রাহকরা কাউখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ তাহিরপুরে হযরত শাহ আরেফিন আস্থানা কমিটির সদস্য সচিবকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক আলম সাব্বির হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা শীলখালী চেকপোস্টে পিকআপে ৪৬ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৬:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৩০ Time View

নিজস্ব প্রতিবেদক, জামালপুর

“মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

র‍্যালির উদ্বোধনকালে শান্তি ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যাশায় রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসনের সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকের কুফল থেকে দূরে রাখতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমও পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: ০৬:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬