Dhaka ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রধানমন্ত্রী রাজশাহী আগমনে আর, এম, পি ছিল সদা দায়িত্বশীল সারদীয় দুর্গোৎসব: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ঝিনাইদহে ৩১৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে বানিয়াচংয়ে ইউপি সদস্য দোলেনা বেগমের সহযোগী হিসেবে আলোচনায় রাজু, নানা অভিযোগ ঘিরে চাঞ্চল্য প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন ভাঙ্গা থানায় নারী উদ্যোক্তার লিখিত অভিযোগ: দোকানে তালা ও চাবি আটকে রাখার নেপথ্যে ইউনিয়ন বিএনপি সভাপতি লিন্টু আকন্দ! কৃষক কার্ডে জানা যাবে বৃষ্টির পূর্বাভাস, ঘোষণা প্রধানমন্ত্রীর সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চান:প্রধানমন্ত্রী ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আমেরিকান বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান এ্যসেন্ড-এর উদ্বোধন

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: ১৯ হাজার সদস্যের সংগঠনের ৫০ বছর পূর্তি উৎসবের জন্যে ভাড়া করা হয়েছে মাত্র এক হাজার আসনের মিলনায়তন। এরমধ্যদিয়েই কম্যুনিটির আরো অনেকের মতো বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা প্রহসনের নাটক মঞ্চস্থ করতে চলছেন। ২ নভেম্বর এই উৎসব হবার কথা। অংশগ্রহণে আগ্রহীদেরকে অনলাইনে ৫০ ডলার ফি দিয়ে নাম তালিকাভুক্ত করার আহবান জানানো হয়েছে। অনুষ্ঠিতব্য সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানটি কুইন্সে ‘ট্যারেস অন দ্য পার্কে’ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে স্মরণসভা ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি এবং কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হবে। মূল অনুষ্ঠানে থাকবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ঐতিহ্য প্রদর্শনী, নতুন প্রজন্মের পরিবেশনা, প্রবাসে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে, যেখানে সংগঠনের ইতিহাস, সংগ্রাম ও সাফল্যের দলিল সংরক্ষিত থাকবে।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে ১৯৭৫ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ সোসাইটি ইনক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন হিসেবে দাবি করে এলেও বিগতদিনের কর্মকান্ডে সর্বস্তরের প্রবাসীকে আকৃষ্ট করতে সক্ষম হয়নি। যার নগ্ন প্রকাশ ঘটেছে সম্ভাব্য প্রার্থীগণের অর্থে সদস্য/ভোটার বানানোর প্রতিযোগিতায়।

একেকজনের জন্যে ২০ ডলার করে ফি দিতে হয় সদস্য নবায়ন অথবা নতুন সদস্য করতে। সাংগঠনিক নিয়ম বহির্ভূতভাবে সদস্য বানানোর বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ, এমনকি মামলার অবতারণা হলেও তা থেকে সংশ্লিষ্টরা শিক্ষা নেননি। ফলে নির্বাচনের সময় ১৯ হাজার ভোটারের আবির্ভাব ঘটলেও বড় কোন অনুষ্ঠানেই ৫ শতের বেশী মানুষের সমাগম ঘটেনি। সেদিকে খেয়াল রেখেই মাত্র এক হাজার আসনের মিলনায়তন ভাড়া করা হয়েছে ৫০ বছর পূর্তি উৎসবের জন্যে। অনেকে মনে করছেন, ৫০ ডলার ফি দিয়ে ঐ উৎসবে অংশগ্রহণে আগ্রহী শ’খানেকের বেশী পাওয়া যাবে না।

আরও পড়ুনঃ  রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামের পথে প্রধানমন্ত্রী

এ অবস্থায় ভোটার/সদস্য বানানোর মত পছন্দের লোকজনের ফি-ও কর্মকর্তাগণকেই বহন করতে হবে।বর্তমান কমিটি শপথ গ্রহণের সময় অনেক অঙ্গিকার করেছে। তার পরিপূরক হিসেবে একটি ভবন ক্রয়ের কথা, যেটি বাংলাদেশ সেন্টার হিসেবে পরিচিত হবে। তার বাস্তবায়ন এখনো ঘটেনি। অধিকন্তু বিদায়ী কমিটি কর্তৃক সাংগঠনিক নিয়ম বহির্ভূতভাবে কবরের জায়গা ক্রয়ের জন্যে প্রদত্ত ২ লাখ ৪০ হাজার ডলারের মধ্যে ফেরৎ পাননি এক ডলারও। এ নিয়ে দেন-দরবারের পর ৩ অক্টোবর বিভিন্ন কিস্তিতে ব্যাংকে জমা দেয়ার জন্যে ১৯টি চেক পেয়েছে সোসাইটি। প্রথম চেকটি ৫০ হাজার ডলারের, যা জমা দিতে হবে চলতি মাসেই।

পরবর্তী ১০ হাজার ডলারের একেকটি চেক আসছে জানুয়ারি থেকে প্রতি মাসে জমা দিতে হবে উল্লিখিত তারিখ অনুযায়ী। কথিত কবর প্রকল্পের কর্মকর্তারা সোসাইটি থেকে চেক নিয়েছেন একত্রে। এখোন কবরের জায়গা দিতে না পারার আশংকায় অর্থ ফিরিয়ে দিতে কিস্তির বাহানা করা হয়েছে কেন সে প্রশ্ন সাধারণ সদস্যগণের।

বিদায়ী কমিটির কাছে থেকে যেদিন দায়িত্ব বুঝিয়ে নেয়ার অনুষ্ঠান তথা ‘অভিষেক’ হয়েছে, একইদিন সোসাইটির বিদায়ী কমিটি ২ লাখ ৬০ হাজার ডলারের চেক প্রদান করেছেন কথিত কবরের জায়গা ক্রয়ের জন্যে। এবং এ তথ্য অভিষেক উৎসবে গোপন রাখা হয়েছিল।

পরবর্তীতে জানাজানি হওয়ায় নয়া কমিটি দেন-দরবার শুরু করে ঐ অর্থ ফেরৎ আনার জন্যে।

তথ্য সূত্র : খবর আইবিএননিউজ

Tag :
জনপ্রিয় নিউজ

প্রধানমন্ত্রী রাজশাহী আগমনে আর, এম, পি ছিল সদা দায়িত্বশীল

আমেরিকান বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান এ্যসেন্ড-এর উদ্বোধন

সময়: ০৬:৪৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: ১৯ হাজার সদস্যের সংগঠনের ৫০ বছর পূর্তি উৎসবের জন্যে ভাড়া করা হয়েছে মাত্র এক হাজার আসনের মিলনায়তন। এরমধ্যদিয়েই কম্যুনিটির আরো অনেকের মতো বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা প্রহসনের নাটক মঞ্চস্থ করতে চলছেন। ২ নভেম্বর এই উৎসব হবার কথা। অংশগ্রহণে আগ্রহীদেরকে অনলাইনে ৫০ ডলার ফি দিয়ে নাম তালিকাভুক্ত করার আহবান জানানো হয়েছে। অনুষ্ঠিতব্য সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানটি কুইন্সে ‘ট্যারেস অন দ্য পার্কে’ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে স্মরণসভা ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি এবং কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হবে। মূল অনুষ্ঠানে থাকবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ঐতিহ্য প্রদর্শনী, নতুন প্রজন্মের পরিবেশনা, প্রবাসে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে, যেখানে সংগঠনের ইতিহাস, সংগ্রাম ও সাফল্যের দলিল সংরক্ষিত থাকবে।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে ১৯৭৫ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ সোসাইটি ইনক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন হিসেবে দাবি করে এলেও বিগতদিনের কর্মকান্ডে সর্বস্তরের প্রবাসীকে আকৃষ্ট করতে সক্ষম হয়নি। যার নগ্ন প্রকাশ ঘটেছে সম্ভাব্য প্রার্থীগণের অর্থে সদস্য/ভোটার বানানোর প্রতিযোগিতায়।

একেকজনের জন্যে ২০ ডলার করে ফি দিতে হয় সদস্য নবায়ন অথবা নতুন সদস্য করতে। সাংগঠনিক নিয়ম বহির্ভূতভাবে সদস্য বানানোর বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ, এমনকি মামলার অবতারণা হলেও তা থেকে সংশ্লিষ্টরা শিক্ষা নেননি। ফলে নির্বাচনের সময় ১৯ হাজার ভোটারের আবির্ভাব ঘটলেও বড় কোন অনুষ্ঠানেই ৫ শতের বেশী মানুষের সমাগম ঘটেনি। সেদিকে খেয়াল রেখেই মাত্র এক হাজার আসনের মিলনায়তন ভাড়া করা হয়েছে ৫০ বছর পূর্তি উৎসবের জন্যে। অনেকে মনে করছেন, ৫০ ডলার ফি দিয়ে ঐ উৎসবে অংশগ্রহণে আগ্রহী শ’খানেকের বেশী পাওয়া যাবে না।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জনসভায় যোগ দিয়ে এক ক্লিকেই প্রায় ৩৯ হাজার আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান