
বিশেষ ব্যুরো:
সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠকনন্দিত জনবহুল দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালীগঞ্জ ব্যুরো ও যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক,ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ ব্যবসায়ী কমিটির সদস্য সাংবাদিক শেখ শরিফুল ইসলাম এর শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব শেখ আব্দুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের ইন্তেকালে দৈনিক দৃষ্টিপাত পরিবারের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ ও উপদেষ্টা পরিষদের পক্ষ হতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।শোক ও সমবেদনা জ্ঞাপনকারী ব্যক্তিরা হলেন নাজিমগঞ্জ হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টা মথুরেসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,উপদেষ্টা ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান,, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবু ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আজগর আলী,মোহাম্মদ জাহাঙ্গীর আলী গাইন। সাথে সাথে শোক বার্তা জানাইছে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ ব্যবসায়ী কমিটির প্রধান পৃষ্ঠপোষক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ ইবাদুল ইসলাম,উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুল ওহাব সিদ্দিকী, ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ ব্যবসায়ী নির্বাচন কমিটির প্রধান সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমান, মোহাম্মদ জহুরুল হুদা,মোহাম্মদ তবিবুর রহমান,মোঃ সাইদুর রহমান,মোহাম্মদ মনিরুল ইসলাম ও তারিকুস শারাফাত।
তারা শোকবার্তায় মরহুমের কর্মময় জীবন স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন সৎ, ধর্মপ্রাণ ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তি। তার এই অকাল প্রয়াণে পরিবার যেমন একজন অভিভাবককে হারিয়েছে, তেমনি সমাজও হারিয়েছে একজন সম্মানিত মানুষকে।
শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি ধৈর্য, শক্তি ও সহনশীলতা দান করার জন্য দোয়া কামনা করেন। ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ ব্যবসায়ী কমিটি ও উপদেষ্টা বৃন্দের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতের সুউচ্চ মাকাম দান সহ জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন। আমিন।
কালিগঞ্জ ব্যুরো, শেখ শরিফুল ইসলাম 


























