Dhaka ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস ধর্ম-বর্ণ নয়, পরিচয় একটাই—আমরা বাংলাদেশি, চট্টগ্রামে প্রধানমন্ত্রী বিশ্বম্ভরপুরে ২৬টি পূজামণ্ডপ পরিদর্শন, নেতৃবৃন্দের শারদীয় শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী রাজশাহী আগমনে আর, এম, পি ছিল সদা দায়িত্বশীল সারদীয় দুর্গোৎসব: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ঝিনাইদহে ৩১৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে বানিয়াচংয়ে ইউপি সদস্য দোলেনা বেগমের সহযোগী হিসেবে আলোচনায় রাজু, নানা অভিযোগ ঘিরে চাঞ্চল্য প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন ভাঙ্গা থানায় নারী উদ্যোক্তার লিখিত অভিযোগ: দোকানে তালা ও চাবি আটকে রাখার নেপথ্যে ইউনিয়ন বিএনপি সভাপতি লিন্টু আকন্দ!
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ইটনায় বজ্রপাতে প্রাণ হারালেন সুরঞ্জিত দাস, শোকাচ্ছন্ন গ্রাম

 

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরার পর বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুরঞ্জিত দাস (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ধনপুর ইউনিয়নের করণচা বড়হাটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুরঞ্জিত ওই গ্রামের পরশ দাসের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সুরঞ্জিত দাস তার বাবার সঙ্গে বাড়ির পাশের নদীতে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর হঠাৎ আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে এবং প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই তারা মাছ ধরা শেষ করে বাড়ির পথে ফিরছিলেন৷ এসময় আকস্মিক বজ্রপাত হলে সুরঞ্জিত গুরুতরভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রদীপ কুমার জানান, সুরঞ্জিত অত্যন্ত শান্ত ও পরিশ্রমী তরুণ ছিলেন। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কাওসার আহমেদ সোহেল বলেন, “বজ্রপাতে আহত নয়, মৃত অবস্থাতেই তাকে হাসপাতালে আনা হয়েছিল।”ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, “ঘটনার খবর পেয়েছি। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

আরও পড়ুনঃ  ধর্ম-বর্ণ নয়, পরিচয় একটাই—আমরা বাংলাদেশি, চট্টগ্রামে প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস

ইটনায় বজ্রপাতে প্রাণ হারালেন সুরঞ্জিত দাস, শোকাচ্ছন্ন গ্রাম

সময়: ০৬:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

 

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরার পর বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুরঞ্জিত দাস (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ধনপুর ইউনিয়নের করণচা বড়হাটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুরঞ্জিত ওই গ্রামের পরশ দাসের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সুরঞ্জিত দাস তার বাবার সঙ্গে বাড়ির পাশের নদীতে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর হঠাৎ আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে এবং প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই তারা মাছ ধরা শেষ করে বাড়ির পথে ফিরছিলেন৷ এসময় আকস্মিক বজ্রপাত হলে সুরঞ্জিত গুরুতরভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রদীপ কুমার জানান, সুরঞ্জিত অত্যন্ত শান্ত ও পরিশ্রমী তরুণ ছিলেন। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কাওসার আহমেদ সোহেল বলেন, “বজ্রপাতে আহত নয়, মৃত অবস্থাতেই তাকে হাসপাতালে আনা হয়েছিল।”ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, “ঘটনার খবর পেয়েছি। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

আরও পড়ুনঃ  ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান