Dhaka ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘জাগরণ-২০২৬’ লিও ক্যাম্প

  • Reporter Name
  • সময়: ১২:১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের পূবাইলে আপন ভুবন রিসোর্টে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি১-এর উদ্যোগে অনুষ্ঠিত লিও ইয়ুথ ক্যাম্প ‘জাগরণ-২০২৬’ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দেড় দিনব্যাপী এই আয়োজনে শতাধিক লায়ন ও লিও সদস্য অংশগ্রহণ করেন।

ক্যাম্পের উদ্বোধন করেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক এবং তাঁর সহধর্মিণী লায়ন মৌলোদা নাজমুল। লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ বি১-এর প্রেসিডেন্ট লিও অরিত্র রহমানের নেতৃত্বে পুরো আয়োজন পরিচালিত হয়।

উদ্বোধনী পর্বে একটি বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড পরিচালনা করেন প্যারেড কমান্ডার লিও মো. আজিজুর রহমান। এ সময় জেলা ৩১৫ বি১-এর বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন এবং অতিথিবৃন্দ প্যারেড পরিদর্শন করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন লায়ন কাজী সাইফুল ইসলাম (জিএটি এরিয়া লিডার), লায়ন রেজাউল হক (চেয়ারম্যান, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন), লায়ন আশরাফ এইচ খান হীরা (কাউন্সিল চেয়ারম্যান), লায়ন এইচ আল-রশিদ পাটোয়ারী টিটু (চেয়ারম্যান, পিডিজি ফোরাম), লায়ন মোহাম্মদ ফারুক (পিডিজি ও ডিস্ট্রিক্ট গভর্নরের চিফ অ্যাডভাইজর), লায়ন বেনজীর আহমেদ (পিডিজি ও পিডিজি ফোরাম চেয়ারম্যান), লায়ন হেলেন নাসরিন (পিডিজি) এবং লায়ন মো. লুৎফর রহমান (পিডিজি)।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ড. এ.কে.এম সারোয়ার জাহান, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার এবং সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন রফিকুল বারী মুক্তা।

ক্যাম্পে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিস পোস্টার ও ট্যালেন্ট শো আয়োজন করা হয়। লিডারশিপ ট্রেনিং পরিচালনা করেন লায়ন নাজমুল হক ও লায়ন কাজী সাইফুল ইসলাম।

বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ‘সেরা লিও’ নির্বাচিত হন লিও আব্দুল জাহের রানা। রাতের ক্যাম্প ফায়ার ও ডিজে আয়োজন পুরো ক্যাম্পকে উৎসবমুখর করে তোলে।

আরও পড়ুনঃ  বুড়িচং পৌরসভার মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘জাগরণ-২০২৬’ লিও ক্যাম্প

সময়: ১২:১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের পূবাইলে আপন ভুবন রিসোর্টে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি১-এর উদ্যোগে অনুষ্ঠিত লিও ইয়ুথ ক্যাম্প ‘জাগরণ-২০২৬’ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দেড় দিনব্যাপী এই আয়োজনে শতাধিক লায়ন ও লিও সদস্য অংশগ্রহণ করেন।

ক্যাম্পের উদ্বোধন করেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক এবং তাঁর সহধর্মিণী লায়ন মৌলোদা নাজমুল। লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ বি১-এর প্রেসিডেন্ট লিও অরিত্র রহমানের নেতৃত্বে পুরো আয়োজন পরিচালিত হয়।

উদ্বোধনী পর্বে একটি বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড পরিচালনা করেন প্যারেড কমান্ডার লিও মো. আজিজুর রহমান। এ সময় জেলা ৩১৫ বি১-এর বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন এবং অতিথিবৃন্দ প্যারেড পরিদর্শন করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন লায়ন কাজী সাইফুল ইসলাম (জিএটি এরিয়া লিডার), লায়ন রেজাউল হক (চেয়ারম্যান, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন), লায়ন আশরাফ এইচ খান হীরা (কাউন্সিল চেয়ারম্যান), লায়ন এইচ আল-রশিদ পাটোয়ারী টিটু (চেয়ারম্যান, পিডিজি ফোরাম), লায়ন মোহাম্মদ ফারুক (পিডিজি ও ডিস্ট্রিক্ট গভর্নরের চিফ অ্যাডভাইজর), লায়ন বেনজীর আহমেদ (পিডিজি ও পিডিজি ফোরাম চেয়ারম্যান), লায়ন হেলেন নাসরিন (পিডিজি) এবং লায়ন মো. লুৎফর রহমান (পিডিজি)।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ড. এ.কে.এম সারোয়ার জাহান, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার এবং সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন রফিকুল বারী মুক্তা।

ক্যাম্পে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিস পোস্টার ও ট্যালেন্ট শো আয়োজন করা হয়। লিডারশিপ ট্রেনিং পরিচালনা করেন লায়ন নাজমুল হক ও লায়ন কাজী সাইফুল ইসলাম।

বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ‘সেরা লিও’ নির্বাচিত হন লিও আব্দুল জাহের রানা। রাতের ক্যাম্প ফায়ার ও ডিজে আয়োজন পুরো ক্যাম্পকে উৎসবমুখর করে তোলে।

আরও পড়ুনঃ  পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি