
চট্টগ্রাম চন্দনাইশ প্রতিনিধি : নয়ন দাশ,
চট্টগ্রাম-১৪ চন্দনাইশ- সাতকানিয়া (আংশিক) সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ মহোদয়কে দিয়াকুল নতুন পাড়া সমাজ উন্নয়ন কমিটি, মহোৎসব উদযাপন পরিষদ, পুজা উদযাপন পরিষদ এবং যুব উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন দিয়াকুল নতুন পাড়া মহোৎসব উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি শ্রী রাখাল দাশ, পুজা উদযপান পরিষদের সম্মানিত সভাপতি শ্রী অধীর দাশ, সাধারণ সম্পাদক দীপক দাশ এবং দিয়াকুল যুব উন্নয়ন সংগঠনের উপদেষ্টা সুকুমার দাশ, সাধারণ সম্পাদক ইমন দাশ, অনিল দাশ, রুপন দাশ, তপন সিকদার, সাধন দাশ সহ প্রমূখ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
এতে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ- সাতকানিয়া (আংশিক) সংসদ সদস্য জনাব আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ মহোদয় সকল সনাতনীকে ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করার আহবান জানান এবং সকল সনাতনীদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশা ব্যক্ত করেন।
Reporter Name 




















