Dhaka ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বালিয়াডাঙ্গীতে শোভাযাত্রা ও সমাবেশ শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২ বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইমরান খানকে একাকী কারাবাসে না রাখার নির্দেশ পাকিস্তান হাইকোর্টের দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন স্বাভাবিক ছন্দে শুরু হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম, গ্রাহকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস হাতিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানবিকতার দৃষ্টান্ত জুলাই যোদ্ধা রাসেল, পাশে দাঁড়ালেন অসুস্থ মোশাররফের ঝিকরগাছায় সরকারি পরিপত্র উপেক্ষা করে এতিম ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের গড়ে তুলতে হবে: দিলারা মোস্তফা

  • Reporter Name
  • সময়: ১২:২৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৫ Time View

মো: আরিফুর রহমান অরি, মানিকগঞ্জ প্রতিনিধি:

সমাজের এতিম ও অবহেলিত শিশুদের সার্বিক উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মাগুরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান দিলারা মোস্তফা।

তিনি বলেন, একটি শিক্ষিত ও মানবিক জাতি গঠনের লক্ষ্যে এতিম শিশুদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করতে হবে এবং তাদের সমাজে প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সরকারি শিশু পরিবার-এ এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষাই উন্নয়নের প্রধান হাতিয়ার
দিলারা মোস্তফা বলেন,“শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষা ও সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে। সরকার এতিম শিশুদের ভরণপোষণ ও শিক্ষার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দায়িত্ব নিতে হবে।”

তিনি আরও বলেন, এতিম শিশুদের শুধু খাদ্য ও বস্ত্র নয়, মানসিক বিকাশ, আধুনিক শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের সুযোগও নিশ্চিত করতে হবে। তাহলেই তারা আত্মনির্ভরশীল হয়ে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক তানিয়া আক্তার, অ্যাডভোকেট বজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ করিম নান্নু, ওবায়দুর রহমান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ করিম নান্নু বলেন,
“প্রতিবছর মাগুরা গ্রুপের পক্ষ থেকে মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের জন্য ঈদ উপহার হিসেবে নতুন জামা-কাপড় দেওয়া হয়। মাগুরা গ্রুপ সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।”

অনুষ্ঠানে এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হলে তাদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং শিশুদের মাঝে ভালোবাসা ও সামাজিক বন্ধনের বার্তা পৌঁছে দেয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রোববার

সমাজের সামগ্রিক উন্নয়নে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের বিকল্প নেই—এমন মত প্রকাশ করেন বক্তারা।

মানিকগঞ্জ প্রতিনিধি
মো: আরিফুর রহমান অরি

Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বালিয়াডাঙ্গীতে শোভাযাত্রা ও সমাবেশ

শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের গড়ে তুলতে হবে: দিলারা মোস্তফা

সময়: ১২:২৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

মো: আরিফুর রহমান অরি, মানিকগঞ্জ প্রতিনিধি:

সমাজের এতিম ও অবহেলিত শিশুদের সার্বিক উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মাগুরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান দিলারা মোস্তফা।

তিনি বলেন, একটি শিক্ষিত ও মানবিক জাতি গঠনের লক্ষ্যে এতিম শিশুদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করতে হবে এবং তাদের সমাজে প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সরকারি শিশু পরিবার-এ এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষাই উন্নয়নের প্রধান হাতিয়ার
দিলারা মোস্তফা বলেন,“শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষা ও সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে। সরকার এতিম শিশুদের ভরণপোষণ ও শিক্ষার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দায়িত্ব নিতে হবে।”

তিনি আরও বলেন, এতিম শিশুদের শুধু খাদ্য ও বস্ত্র নয়, মানসিক বিকাশ, আধুনিক শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের সুযোগও নিশ্চিত করতে হবে। তাহলেই তারা আত্মনির্ভরশীল হয়ে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক তানিয়া আক্তার, অ্যাডভোকেট বজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ করিম নান্নু, ওবায়দুর রহমান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ করিম নান্নু বলেন,
“প্রতিবছর মাগুরা গ্রুপের পক্ষ থেকে মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের জন্য ঈদ উপহার হিসেবে নতুন জামা-কাপড় দেওয়া হয়। মাগুরা গ্রুপ সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।”

অনুষ্ঠানে এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হলে তাদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং শিশুদের মাঝে ভালোবাসা ও সামাজিক বন্ধনের বার্তা পৌঁছে দেয়।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের পাইলটে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: আমির খসরু