
মোঃ আসাদুজ্জামান মামুন (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে চাঞ্চল্যকর ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব-৮ এর যৌথ দল। আটককৃত আসামি মোঃ আল আমিন ওরফে ইমরান(৪০), পিতা-জাকির আকন, জোলাগাতি,কাউখালী, পিরোজপুর।
পুলিশ সূত্রে জানা যায়,গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাতে কাউখালী থানাধীন শিয়ালকাঠি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জনৈক মোঃ গোলাম মোস্তফার বাড়িতে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। রাত আনুমানিক ২টা ৪৫ মিনিট থেকে ভোর ৪টা ১৫ মিনিটের মধ্যে একদল সশস্ত্র ডাকাত বাড়ির দোতলার ভাড়াটিয়া ফ্ল্যাট ও নিচতলার মালিকের ফ্ল্যাটে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা,২০ ভরির অধিক স্বর্ণালঙ্কার, ডায়মন্ডের গহনা এবং ইউএস ডলারসহ প্রায় ৬০ লাখ ৯৫ হাজার ৮৫০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় তদন্তে জড়িত সন্দেহে গত ১৭মে ২০২৬ খ্রি.বিকেল সাড়ে ৫টার দিকে শিয়ালকাঠি এলাকা থেকে র্যাব-৮ বরিশালের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
অভিযান প্রসঙ্গে র্যাব-৮ বরিশালের স্পেশাল কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন,“সকল প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে সফল হচ্ছি।”
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন,“গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থেকে সে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। র্যাব-৮ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।”
Reporter Name 




























