Dhaka ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার দ্বিতীয় টাউন হল সভা অনুষ্ঠিত বাংলাদেশের বার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ জানালো ইংল্যান্ড ওয়েলসের ল’ সোসাইটি ভাঙ্গুড়ায় ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এম এ হোসেইন ইউকে ফুলতলার উন্নয়নে আরও এক ধাপ অগ্রগতি: HBB করণ প্রকল্পের আওতায় ৩টি গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন ফুলতলায় “অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর তৃতীয় দিনের খেলায় স্বাগতিক আইকন একাডেমীর জয় নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর মণিরামপুরে এম এ হালিমের বিরুদ্ধে অভিযোগের চাঞ্চল্য জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কাপড় ব্যবসার আড়ালে গাঁজার সাম্রাজ্য, ইপিজেড থানার অভিযানে নারীসহ ৭ কেজি গাঁজা উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৭:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১৬ Time View

মোঃ শহীদুল ইসলাম  

নিজস্ব প্রতিবেদকঃ  

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কাপড় ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল গাঁজা বিক্রির গোপন বাণিজ্য। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র ইপিজেড থানা পুলিশ। এসময় তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৭ কেজি গাঁজা।

পুলিশ সূত্রে জানা যায়, ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরী, এএসআই (নিঃ) সিফাতুল্লাহ ও এএসআই (নিঃ) মোঃ সোহাগ হোসেনসহ সঙ্গীয় ফোর্স গত ১৬ মে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের নেভী হাসপাতাল গেইট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে শিরিন প্রকাশ শিরিনা (৩৮) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে বাসার শয়নকক্ষের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র ও প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক শিরিনা এলাকায় কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার বাসায় বিক্রির জন্য বিপুল পরিমাণ কাপড়ের মজুদও পাওয়া যায়। তবে ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় খদ্দেরদের কাছে মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নগরীর বিভিন্ন এলাকায় বৈধ ব্যবসার আড়ালে গোপনে মাদক বাণিজ্য পরিচালনার প্রবণতা বাড়ছে। বিশেষ করে আবাসিক এলাকাগুলোকে কেন্দ্র করে নারী সদস্যদের ব্যবহার করে মাদক কারবার পরিচালনার অভিযোগও বাড়ছে উদ্বেগজনকভাবে।

ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সিএমপি’র জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”

আরও পড়ুনঃ  কেন্দুয়ায় সরকারি রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ১০

এ ঘটনায় ইপিজেড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় নিউজ

হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

কাপড় ব্যবসার আড়ালে গাঁজার সাম্রাজ্য, ইপিজেড থানার অভিযানে নারীসহ ৭ কেজি গাঁজা উদ্ধার

সময়: ০৭:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

মোঃ শহীদুল ইসলাম  

নিজস্ব প্রতিবেদকঃ  

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কাপড় ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল গাঁজা বিক্রির গোপন বাণিজ্য। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র ইপিজেড থানা পুলিশ। এসময় তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৭ কেজি গাঁজা।

পুলিশ সূত্রে জানা যায়, ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরী, এএসআই (নিঃ) সিফাতুল্লাহ ও এএসআই (নিঃ) মোঃ সোহাগ হোসেনসহ সঙ্গীয় ফোর্স গত ১৬ মে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের নেভী হাসপাতাল গেইট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে শিরিন প্রকাশ শিরিনা (৩৮) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে বাসার শয়নকক্ষের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র ও প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক শিরিনা এলাকায় কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার বাসায় বিক্রির জন্য বিপুল পরিমাণ কাপড়ের মজুদও পাওয়া যায়। তবে ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় খদ্দেরদের কাছে মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নগরীর বিভিন্ন এলাকায় বৈধ ব্যবসার আড়ালে গোপনে মাদক বাণিজ্য পরিচালনার প্রবণতা বাড়ছে। বিশেষ করে আবাসিক এলাকাগুলোকে কেন্দ্র করে নারী সদস্যদের ব্যবহার করে মাদক কারবার পরিচালনার অভিযোগও বাড়ছে উদ্বেগজনকভাবে।

ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সিএমপি’র জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”

আরও পড়ুনঃ  দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড