Dhaka ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ ও ক্ষোভ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত নিকলী থানার হাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু, আইনগত তদন্ত শুরু সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত, পথচলতি মানুষ বিপাকে ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা আলহামদুলিল্লাহ,  ​মানবতার সেবায় আরেকটি ছোট্ট উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলো ভারী বর্ষণে খুলশীর লালখান বাজারে ঝুঁকিপূর্ণ পাহাড় ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন সংসদ সদস্য: সাঈদ আল নোমান নেত্রকোনা পূর্বধলায় সংঘর্ষে উভয়পক্ষে আহত ১০, থানায় পাল্টাপাল্টি মামলা; গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজন পালিত হল মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস

কালিগঞ্জ ব্যুরোঃ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কালিগঞ্জে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন, কালিগঞ্জ শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।শুক্রবার (০১ মে ২০২৬) সকাল ৮টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু তাহের। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি মো. মহাতাব হোসেন ও কবিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বাবু, সহ-যুগ্ম সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন রহমান ও আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও অফিস সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আজমীর হোসেন, প্রচার সম্পাদক ফরিদ হোসেন, সড়ক সম্পাদক আকরাম হোসেন এবং কার্যকরী সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মে দিবস কেবল দাবি আদায়ের দিন নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকারের দিন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে প্রয়াত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি উপস্থিত শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, যা পুরো আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

আরও পড়ুনঃ  বগুড়ায় গড়ে উঠছে সামরিক ড্রোন কারখানা, তিন বাহিনীর আধুনিকায়নে বড় পরিকল্পনা
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজন পালিত হল মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস

সময়: ০৮:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

কালিগঞ্জ ব্যুরোঃ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কালিগঞ্জে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন, কালিগঞ্জ শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।শুক্রবার (০১ মে ২০২৬) সকাল ৮টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু তাহের। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি মো. মহাতাব হোসেন ও কবিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বাবু, সহ-যুগ্ম সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন রহমান ও আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও অফিস সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আজমীর হোসেন, প্রচার সম্পাদক ফরিদ হোসেন, সড়ক সম্পাদক আকরাম হোসেন এবং কার্যকরী সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মে দিবস কেবল দাবি আদায়ের দিন নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকারের দিন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে প্রয়াত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি উপস্থিত শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, যা পুরো আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

আরও পড়ুনঃ  উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি, স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা