Dhaka ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বগুড়ায় ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মাতারবাড়ী পোর্ট অ্যাক্সেস রোড প্রকল্পে বালু উত্তোলনে ৪১৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকে ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ নারী কেলেঙ্কারিতে বহিষ্কৃত সেই আরিফকে বিআইডব্লিউটিএর ক্রয় ও সংরক্ষণ বিভাগে পদায়ন পলাশবাড়ীতে মানসম্মত ওষুধ বিক্রয় ও অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু, দেড় ঘণ্টা পর মরদেহ উদ্ধার হোয়াইক্যংয়ের কাটাখালী সীমান্তে আপন দুই ভাইয়ের মাদক সিন্ডিকেটের অভিযোগ কালিগঞ্জে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার কালিয়াকৈরে ‘হানিট্র্যাপ’ চক্রের ৪ সদস্য আটক ভোলাহাটে খাদ্য গুদামের সামনে ইয়াবা সেবনকালে হাতেনাতে ৪ যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিগঞ্জে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

ছবি: সাতক্ষীরার কালিগঞ্জে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

শেখ শরিফুল ইসলাম, কালিগঞ্জ ব্যুরো:

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের অগ্রগতি, সড়কের মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি দ্রুত স্থানান্তর এবং জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়সহ আশপাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করেন সংসদ সদস্য। বৃষ্টির মধ্যেই তিনি নির্মাণাধীন মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় কালিগঞ্জ ফুলতলা মাছের আড়তে দীর্ঘদিনের জলাবদ্ধতার বিষয়টি তাঁর নজরে আসে। সমস্যা সমাধানে মাছের আড়ত থেকে মহাসড়ক পর্যন্ত একটি ছোট আকারের পানি নিষ্কাশন ড্রেন নির্মাণের প্রস্তাব দেন তিনি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ সময় চলমান সড়ক উন্নয়নকাজের কারণে বিদ্যুৎ সরবরাহে সৃষ্ট সমস্যার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম বলেন, মহাসড়কের উন্নয়নকাজ এবং কিছু কারিগরি কারণে মাঝে মধ্যে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। এটি ইচ্ছাকৃত নয়। সড়কের কাজ শেষ হওয়ার আগেই আগামী তিন মাসের মধ্যে বিদ্যুৎ সরবরাহের বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত উন্নয়নকাজ সম্পন্ন করে জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম, এজিএম জিয়াউর রহমান, উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী সজল মুখার্জি, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সংসদ সদস্যের এপিএস শরিফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রুহুল আমিনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল, দেখতে উৎসুক জনতার ভিড়

Tag :
জনপ্রিয় নিউজ

বগুড়ায় ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কালিগঞ্জে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

সময়: ১১:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

শেখ শরিফুল ইসলাম, কালিগঞ্জ ব্যুরো:

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের অগ্রগতি, সড়কের মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি দ্রুত স্থানান্তর এবং জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়সহ আশপাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করেন সংসদ সদস্য। বৃষ্টির মধ্যেই তিনি নির্মাণাধীন মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় কালিগঞ্জ ফুলতলা মাছের আড়তে দীর্ঘদিনের জলাবদ্ধতার বিষয়টি তাঁর নজরে আসে। সমস্যা সমাধানে মাছের আড়ত থেকে মহাসড়ক পর্যন্ত একটি ছোট আকারের পানি নিষ্কাশন ড্রেন নির্মাণের প্রস্তাব দেন তিনি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ সময় চলমান সড়ক উন্নয়নকাজের কারণে বিদ্যুৎ সরবরাহে সৃষ্ট সমস্যার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম বলেন, মহাসড়কের উন্নয়নকাজ এবং কিছু কারিগরি কারণে মাঝে মধ্যে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। এটি ইচ্ছাকৃত নয়। সড়কের কাজ শেষ হওয়ার আগেই আগামী তিন মাসের মধ্যে বিদ্যুৎ সরবরাহের বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত উন্নয়নকাজ সম্পন্ন করে জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম, এজিএম জিয়াউর রহমান, উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী সজল মুখার্জি, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সংসদ সদস্যের এপিএস শরিফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রুহুল আমিনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত