Dhaka ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ চাঁদপুর সদর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন : অ্যাড. শাহাজাহান খান দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে: আইউব আলী হাওলাদার পূর্বধলায় আব্দুর রেজ্জাকের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ, গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন কৃষি ও জলাবদ্ধতামুক্ত এলাকার নিশ্চয়তা চান ভুক্তভোগী কৃষকরা কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটি গঠন শোক ও স্মরণের আগস্ট: পঁচাত্তরের কালরাত্রি থেকে বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিউইয়র্কে প্রবাসী শিক্ষাবিদ আব্দুর রহিম খানের মৃত্যুতে সাংবাদিক মকিস মনসুরের শোক প্রকাশ যুক্তরাজ্যের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে টিকিট প্রতারণার অভিযোগ, দালাল চক্রের দৌরাত্ম্যে ক্ষুব্ধ যাত্রীরা

  • Reporter Name
  • সময়: ০৭:৩৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১১ Time View

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় অনলাইনের নামে ভুয়া বাসের টিকিট বিক্রির অভিযোগে সক্রিয় একটি দালাল চক্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিদিন অসংখ্য যাত্রী প্রতারণার শিকার হচ্ছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ এই পয়েন্ট দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। অভিযোগ রয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে কলেজ গেট সংলগ্ন ফুটপাত ও রাস্তার পাশে কয়েকজন ব্যক্তি বৈধ কাউন্টার ছাড়াই বিভিন্ন পরিবহনের টিকিট দেওয়ার কথা বলে যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, কিছু ব্যক্তি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের কাছে কম দামে বা দ্রুত টিকিটের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করছেন। কয়েকজন যাত্রীর দাবি, টাকা দেওয়ার পর নির্ধারিত সময়ে গাড়ি না আসায় বা সংশ্লিষ্ট কাউন্টারে যোগাযোগ করে তারা জানতে পারেন, তাদের নামে কোনো বৈধ টিকিটই ইস্যু করা হয়নি।

কুড়িগ্রামগামী এক যাত্রী আফরিন বলেন, তিনি ৯০০ টাকা দিয়ে টিকিট কিনেছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করার পর বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তাকে থানায় যেতে বলেন বলে অভিযোগ করেন।

রংপুরগামী শ্রমিক আব্দুল হাকিম জানান, ৮০০ টাকা দিয়ে টিকিট কেনার পর কাউন্টারে গিয়ে জানতে পারেন তার নামে কোনো টিকিট নেই।

বগুড়াগামী শিক্ষার্থী রাকিব বলেন, জরুরি টিকিটের কথা বলে তার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডের কারণে বৈধ টিকিট কাউন্টারগুলোর সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং যাত্রীরা চন্দ্রা থেকে টিকিট কিনতে অনীহা প্রকাশ করছেন।

এ বিষয়ে নাওজোড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আলী খান বলেন, “প্রতারণার অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খুব শিগগিরই চন্দ্রা ত্রিমোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  রাজশাহীতে উদ্ধার হওয়া ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, “চন্দ্রা ত্রিমোড়ে যাত্রী হয়রানির অভিযোগ তদন্ত করা হবে। অবৈধ টিকিট বিক্রি ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্থায়ী পুলিশ বক্স, সিসিটিভি স্থাপন এবং বৈধ কাউন্টারগুলো চিহ্নিত করার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।”

ভুক্তভোগী যাত্রী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়দের দাবি, দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, প্রতারকদের আইনের আওতায় আনা এবং যাত্রীদের নিরাপদ ও স্বচ্ছ টিকিট সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

Tag :
জনপ্রিয় নিউজ

প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে টিকিট প্রতারণার অভিযোগ, দালাল চক্রের দৌরাত্ম্যে ক্ষুব্ধ যাত্রীরা

সময়: ০৭:৩৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় অনলাইনের নামে ভুয়া বাসের টিকিট বিক্রির অভিযোগে সক্রিয় একটি দালাল চক্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিদিন অসংখ্য যাত্রী প্রতারণার শিকার হচ্ছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ এই পয়েন্ট দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। অভিযোগ রয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে কলেজ গেট সংলগ্ন ফুটপাত ও রাস্তার পাশে কয়েকজন ব্যক্তি বৈধ কাউন্টার ছাড়াই বিভিন্ন পরিবহনের টিকিট দেওয়ার কথা বলে যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, কিছু ব্যক্তি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের কাছে কম দামে বা দ্রুত টিকিটের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করছেন। কয়েকজন যাত্রীর দাবি, টাকা দেওয়ার পর নির্ধারিত সময়ে গাড়ি না আসায় বা সংশ্লিষ্ট কাউন্টারে যোগাযোগ করে তারা জানতে পারেন, তাদের নামে কোনো বৈধ টিকিটই ইস্যু করা হয়নি।

কুড়িগ্রামগামী এক যাত্রী আফরিন বলেন, তিনি ৯০০ টাকা দিয়ে টিকিট কিনেছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করার পর বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তাকে থানায় যেতে বলেন বলে অভিযোগ করেন।

রংপুরগামী শ্রমিক আব্দুল হাকিম জানান, ৮০০ টাকা দিয়ে টিকিট কেনার পর কাউন্টারে গিয়ে জানতে পারেন তার নামে কোনো টিকিট নেই।

বগুড়াগামী শিক্ষার্থী রাকিব বলেন, জরুরি টিকিটের কথা বলে তার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডের কারণে বৈধ টিকিট কাউন্টারগুলোর সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং যাত্রীরা চন্দ্রা থেকে টিকিট কিনতে অনীহা প্রকাশ করছেন।

এ বিষয়ে নাওজোড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আলী খান বলেন, “প্রতারণার অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খুব শিগগিরই চন্দ্রা ত্রিমোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটস উপজেলা স্কাউটসের ডে-ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত