Dhaka ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক শ্রীপুরে জমি নিয়ে বিরোধে দুই নারীকে বেধড়ক মারধর শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কালিয়াকৈরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শিল্প কারখানার শ্রমিকের মহাসড়ক অবরোধ চবিতে বৌদ্ধ ছাত্র সংসদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন ও বিশ্বশান্তি কামনায় আলোচনা সভা মেট্রোরেল ঋণের সুদ কমানো নিয়ে জাপানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে পুলিশ হেফাজতে কৃপেশ রায় সিএমপিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার নরসিংদীর শিবপুরে মাদক মামলায় একজনের দুই মাসের কারাদণ্ড, শব্দদূষণে জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শিল্প কারখানার শ্রমিকের মহাসড়ক অবরোধ

  • Reporter Name
  • সময়: ০৭:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৩ Time View

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একাধিক শিল্প কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ থেকে শুরু হওয়া এই বিক্ষোভের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা।

আন্দোলনরত শ্রমিক আজিজ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধির কারণে বিদ্যমান বেতনে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। তাই বর্তমান বাজারদরের কথা বিবেচনা করে জীবনযাত্রার মান টিকিয়ে রাখতে তারা সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের একদফা দাবিতে রাজপথে নেমেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মৌচাক, সফিপুর ,পল্লি বিদ্যুৎ, চন্দ্রা, ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা বেতন বৃদ্ধির দাবিতে নানা ধরনের স্লোগান দেন ও সড়কে ব্যারিকেড গড়ে তোলেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং যানবাহন চলাচল বন্ধ ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিস বলেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সালন্দরে ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীনের সমর্থনে প্রচারণা সভা
Tag :
জনপ্রিয় নিউজ

সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক

কালিয়াকৈরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শিল্প কারখানার শ্রমিকের মহাসড়ক অবরোধ

সময়: ০৭:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একাধিক শিল্প কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ থেকে শুরু হওয়া এই বিক্ষোভের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা।

আন্দোলনরত শ্রমিক আজিজ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধির কারণে বিদ্যমান বেতনে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। তাই বর্তমান বাজারদরের কথা বিবেচনা করে জীবনযাত্রার মান টিকিয়ে রাখতে তারা সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের একদফা দাবিতে রাজপথে নেমেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মৌচাক, সফিপুর ,পল্লি বিদ্যুৎ, চন্দ্রা, ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা বেতন বৃদ্ধির দাবিতে নানা ধরনের স্লোগান দেন ও সড়কে ব্যারিকেড গড়ে তোলেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং যানবাহন চলাচল বন্ধ ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিস বলেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈর এক ব্যবসায়ের কাছ থেকে ৫ লক্ষ টাকা সংবদ্ধ ছিনতাই করে এক চক্র