Dhaka ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
এসএসসির ফলাফলে বুড়িচংয়ে সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ; ৮ বিদ্যালয়ে কেউ পাস করেনি চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ তারেক রহমানের কচুয়ায় ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ চিকিৎসক গ্রেপ্তার অভাবের সুযোগ নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চার মাসের অন্তঃসত্ত্বা ট্রলি চালক থেকে কোটি টাকার মালিক, মাদক ও জমি দখলের অভিযোগ নয়ন ডাক্তারের বিরুদ্ধে বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক  “আমি নারী” এসএসসিতে জামালগঞ্জে সেরা শুভ্রদীপ, ১২৫০-এ ১১৭১ নম্বর পেয়ে জিপিএ-৫ এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের সদস্য সচিবের কন্যাকে অভিনন্দন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Reporter Name
  • সময়: ০৯:৩৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১২ Time View

শাকিল হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

এ সময় কলেজ ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

বিক্ষোভ চলাকালে কলেজ ক্যাম্পাসের কয়েকটি স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম, শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন বিষয়ে তারা দীর্ঘদিন ধরে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণ দাবি করে আসছেন।

এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ও সংশ্লিষ্ট কর্মসূচি পালনের বিষয় নিয়েও কয়েকজন শিক্ষকের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে তারা দাবি করেন।

কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বাইজিদ আহমেদ বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো দীর্ঘদিনের। আমরা চাই কলেজ প্রশাসন শিক্ষার্থীদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।”

তবে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ বলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা তা যথাযথভাবে পালন করেছি। বৃষ্টির কারণে মাঠে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে কলেজ ভবনের মিলনায়তনে জুলাই-আগস্টের সংশ্লিষ্ট কর্মসূচিগুলো যথাযথভাবে পালন করা হয়েছে।”

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ছাত্র ও শিক্ষকদের আলোচনা করে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে।”

আরও পড়ুনঃ  জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. পনির খন্দকার

বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Tag :
জনপ্রিয় নিউজ

এসএসসির ফলাফলে বুড়িচংয়ে সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ

কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সময়: ০৯:৩৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

শাকিল হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

এ সময় কলেজ ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

বিক্ষোভ চলাকালে কলেজ ক্যাম্পাসের কয়েকটি স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম, শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন বিষয়ে তারা দীর্ঘদিন ধরে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণ দাবি করে আসছেন।

এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ও সংশ্লিষ্ট কর্মসূচি পালনের বিষয় নিয়েও কয়েকজন শিক্ষকের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে তারা দাবি করেন।

কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বাইজিদ আহমেদ বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো দীর্ঘদিনের। আমরা চাই কলেজ প্রশাসন শিক্ষার্থীদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।”

তবে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ বলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা তা যথাযথভাবে পালন করেছি। বৃষ্টির কারণে মাঠে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে কলেজ ভবনের মিলনায়তনে জুলাই-আগস্টের সংশ্লিষ্ট কর্মসূচিগুলো যথাযথভাবে পালন করা হয়েছে।”

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ছাত্র ও শিক্ষকদের আলোচনা করে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে।”

আরও পড়ুনঃ  হরিণাকুণ্ডুতে কুলবাড়ীয়া বাজারের বেহাল সড়ক সংস্কার কাজ শুরু