Dhaka ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“কিশোরগঞ্জে অবৈধ বিদেশি মাগুর চাষে পরিবেশ সংকট, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী”

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামে দীর্ঘদিন ধরে চলছে বিদেশি মাগুর চাষ। স্থানীয়দের অভিযোগ, নারায়ণ ডাক্তার নামের এক ব্যক্তি এ চাষ করে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত করছেন। এর প্রভাবে জনজীবনে নেমে এসেছে নানামুখী স্বাস্থ্যঝুঁকি।

এলাকাবাসী জানান, এই মাছ চাষের কারণে দুর্গন্ধে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। পানি দূষিত হয়ে ছড়াচ্ছে রোগবালাই। তারা বারবার অভিযোগ করলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সন্তানরা প্রতিদিন দূষিত পরিবেশে বড় হচ্ছে, অথচ কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম খানের কাছে বিষয়টি একাধিকবার তোলা হলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। অথচ পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী বিদেশি মাগুর চাষ সম্পূর্ণ নিষিদ্ধ।

স্থানীয় গণ্যমান্যরা বলেন, বিদেশি মাগুর শুধু পরিবেশ নয়, দেশীয় মাছের প্রজাতি ও প্রতিবেশ ব্যবস্থার জন্যও বড় ধরনের হুমকি। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

এই বিষয়ে অভিযুক্ত নারায়ণ ডাক্তার দাবি করেন, তিনি জানতেন না যে বিদেশি মাগুর চাষ আইনত নিষিদ্ধ। তবে এলাকাবাসীর অভিযোগ, তিনি বিষয়টি জেনেও ইচ্ছাকৃতভাবে চাষ চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসীর একটাই দাবি—অবিলম্বে এ অবৈধ মাগুর চাষ বন্ধ করে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা করা হোক ।

আরও পড়ুনঃ  আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন, জানালেন পরীমণি
Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

“কিশোরগঞ্জে অবৈধ বিদেশি মাগুর চাষে পরিবেশ সংকট, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী”

সময়: ০৯:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামে দীর্ঘদিন ধরে চলছে বিদেশি মাগুর চাষ। স্থানীয়দের অভিযোগ, নারায়ণ ডাক্তার নামের এক ব্যক্তি এ চাষ করে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত করছেন। এর প্রভাবে জনজীবনে নেমে এসেছে নানামুখী স্বাস্থ্যঝুঁকি।

এলাকাবাসী জানান, এই মাছ চাষের কারণে দুর্গন্ধে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। পানি দূষিত হয়ে ছড়াচ্ছে রোগবালাই। তারা বারবার অভিযোগ করলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সন্তানরা প্রতিদিন দূষিত পরিবেশে বড় হচ্ছে, অথচ কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম খানের কাছে বিষয়টি একাধিকবার তোলা হলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। অথচ পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী বিদেশি মাগুর চাষ সম্পূর্ণ নিষিদ্ধ।

স্থানীয় গণ্যমান্যরা বলেন, বিদেশি মাগুর শুধু পরিবেশ নয়, দেশীয় মাছের প্রজাতি ও প্রতিবেশ ব্যবস্থার জন্যও বড় ধরনের হুমকি। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

এই বিষয়ে অভিযুক্ত নারায়ণ ডাক্তার দাবি করেন, তিনি জানতেন না যে বিদেশি মাগুর চাষ আইনত নিষিদ্ধ। তবে এলাকাবাসীর অভিযোগ, তিনি বিষয়টি জেনেও ইচ্ছাকৃতভাবে চাষ চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসীর একটাই দাবি—অবিলম্বে এ অবৈধ মাগুর চাষ বন্ধ করে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা করা হোক ।

আরও পড়ুনঃ  বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ