Dhaka ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নজরুল-সিঁথির মৃত্যুদণ্ডের সঙ্গে ভাইরাল ভিডিওর সম্পর্ক নেই, জানাল সৌদি কর্তৃপক্ষ রাজশাহীতে জনসভায় যোগ দিয়ে এক ক্লিকেই প্রায় ৩৯ হাজার আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের কাজ শুরু ও শেষ করব: প্রধানমন্ত্রী রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামের পথে প্রধানমন্ত্রী নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট, ৪ মোটরসাইকেল আরোহীকে জরিমানা সরিষাবাড়ীতে ২৭৮.৩০ মিটার দীর্ঘ গার্ডার সেতুর নির্মাণকাজের শুভ উদ্বোধন হারিয়ে যাওয়া সাইকেল উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্য বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুর ‎বীরগঞ্জের সাহাডবী সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে করেন বিএনপি নেতৃবৃন্দ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কিশোরগঞ্জে স্বামীর স্বীকৃতির দাবিতে স্ত্রীর অনশন

  • Reporter Name
  • সময়: ১১:৩৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৩৪৪ Time View

 

রাশেদ নিজাম শাহ কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৪দিন ধরে লাগাতার অনশন করছেন এক সন্তানের মা পারুল রানী রায়। গত সোমবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি উপেক্ষা করে দাবি আদায়ের চেষ্টা করে যাচ্ছেন তিনি। একদিকে পারুলের অনশন আর অন্যদিকে স্বামী নতুন বউ নিয়ে করছেন ফুলশয্যা। চলছে ধুমধাম করে বউ ভাতও। এরপরও তার দাবি থেকে একচুলও নড়ছেন না পারুল। ঘটনাটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউপি পশ্চিম মেলাবর গ্রামে।
জানা গেছে, জলঢাকা উপজেলার কৈমারী রথের বাজার গ্রামের সুবল চন্দ্র রায়ের মেয়ে পারুল রানী রায়ের সাথে বিয়ে হয় কিশোরগঞ্জের বড়ভিটা ইউপির পশ্চিম মেলাবর গ্রামের ডিজেন্দ্র নাথ রায়ের ছেলে অবিনাশ চন্দ্র রায়ের। পারুল এক ছেলে সন্তানের মা হলে কিছুদিন পর অবিনাশ চন্দ্র মারা যান। বিধবা পারুলের উপর লোলুপদৃষ্টি পরে পারুলের চাচা শ্বশুরের অবিবাহিত বখাটে ছেলে ভুপাল কান্তি রায়ের(২৭)। পরস্পরের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এই সম্পর্ক মেনে নিয়ে তারা আবদ্ধ হন বিবাহ বন্ধনে। গত ২০২২ সালে কাজীর মাধ্যমে বিশেষ শর্তাদি ৩০ লক্ষ টাকা নগদ ও স্বর্ণের চেইন দিয়ে বিয়ের কাজ সম্পন্ন করা হয়। বিয়ের পর ৩ বছর পর্যন্ত ভুপাল কান্তির কর্মস্থলে গিয়ে সংসার করেন পারুল।
পারুল রানী জানায় ৩ বছর তার সংসার জীবন ভালই চলছিল। হঠাৎ তাদের তুচ্ছ ঘটনা নিয়ে মনমালিন্য ঘটে এর পর থেকে ভুপাল তাদের বিয়ে অস্বীকার করে। পারুল রানী আরো বলেন, আমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে ঘরে তুলে না নিলে আমি এই জায়গা থেকে উঠবোনা।

কিশোরগঞ্জ অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি কোর্টে তাদের মামলা থাকায় হস্তক্ষেপ করতে পারছিনা ।

আরও পড়ুনঃ  রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামের পথে প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

নজরুল-সিঁথির মৃত্যুদণ্ডের সঙ্গে ভাইরাল ভিডিওর সম্পর্ক নেই, জানাল সৌদি কর্তৃপক্ষ

কিশোরগঞ্জে স্বামীর স্বীকৃতির দাবিতে স্ত্রীর অনশন

সময়: ১১:৩৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

 

রাশেদ নিজাম শাহ কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৪দিন ধরে লাগাতার অনশন করছেন এক সন্তানের মা পারুল রানী রায়। গত সোমবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি উপেক্ষা করে দাবি আদায়ের চেষ্টা করে যাচ্ছেন তিনি। একদিকে পারুলের অনশন আর অন্যদিকে স্বামী নতুন বউ নিয়ে করছেন ফুলশয্যা। চলছে ধুমধাম করে বউ ভাতও। এরপরও তার দাবি থেকে একচুলও নড়ছেন না পারুল। ঘটনাটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউপি পশ্চিম মেলাবর গ্রামে।
জানা গেছে, জলঢাকা উপজেলার কৈমারী রথের বাজার গ্রামের সুবল চন্দ্র রায়ের মেয়ে পারুল রানী রায়ের সাথে বিয়ে হয় কিশোরগঞ্জের বড়ভিটা ইউপির পশ্চিম মেলাবর গ্রামের ডিজেন্দ্র নাথ রায়ের ছেলে অবিনাশ চন্দ্র রায়ের। পারুল এক ছেলে সন্তানের মা হলে কিছুদিন পর অবিনাশ চন্দ্র মারা যান। বিধবা পারুলের উপর লোলুপদৃষ্টি পরে পারুলের চাচা শ্বশুরের অবিবাহিত বখাটে ছেলে ভুপাল কান্তি রায়ের(২৭)। পরস্পরের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এই সম্পর্ক মেনে নিয়ে তারা আবদ্ধ হন বিবাহ বন্ধনে। গত ২০২২ সালে কাজীর মাধ্যমে বিশেষ শর্তাদি ৩০ লক্ষ টাকা নগদ ও স্বর্ণের চেইন দিয়ে বিয়ের কাজ সম্পন্ন করা হয়। বিয়ের পর ৩ বছর পর্যন্ত ভুপাল কান্তির কর্মস্থলে গিয়ে সংসার করেন পারুল।
পারুল রানী জানায় ৩ বছর তার সংসার জীবন ভালই চলছিল। হঠাৎ তাদের তুচ্ছ ঘটনা নিয়ে মনমালিন্য ঘটে এর পর থেকে ভুপাল তাদের বিয়ে অস্বীকার করে। পারুল রানী আরো বলেন, আমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে ঘরে তুলে না নিলে আমি এই জায়গা থেকে উঠবোনা।

কিশোরগঞ্জ অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি কোর্টে তাদের মামলা থাকায় হস্তক্ষেপ করতে পারছিনা ।

আরও পড়ুনঃ  ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর সম্প্রীতির আহ্বান