Dhaka ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জমি জালিয়াতির ফাঁদে প্রবাস ফেরত যুবক গোদাগাড়ীতে আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ। রাঙামাটিতে এসএসসি পরীক্ষা ২০২৬: কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জোরদার নিরাপত্তা ব্যবস্থা বাগেরহাটের রামপালে জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে গিলাতলা বাজার ব্যবসায়ীদের মানববন্ধন বগুড়া এয়ারপোর্টে কার্গো বিমান নামানোর ঘোষণা দিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান! শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা একসঙ্গে জন্ম নেয়া তিন বোন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ কালীগঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন এসএসসি পরীক্ষা: উপস্থিত ১৪৬০, অনুপস্থিত ১৩ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বুড়িচংয়ে রাতের আঁধারে খালে বাঁধ; জলাবদ্ধতার শঙ্কায় কৃষকরা কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

  • Reporter Name
  • সময়: ০৮:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১২ Time View

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে রাশেদ শেখ (৩০) নামের তারই বড় ভাই নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বানিয়াপাড়া বাড়াদী এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

নিহত রাশেদ শেখ উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া বাড়াদী এলাকার বাসিন্দা এবং পেশায় ফেরিওয়ালা।

ঘটনার পর থেকে তাঁর ছোট ভাই জহুরুল ইসলাম (২৪) পলাতক রয়েছে।

জানা গেছে, রাশেদ বরিশালে ফেরি করে মশারি বিক্রি করতেন। সোমবার রাতে তিনি বাড়িতে আসেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি ঘরের বারান্দায় বসে ছিলেন। এ সময় হঠাৎ ছোট ভাই জহুরুল ধারালো ছুরি দিয়ে তাঁর ঘাড়, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এরপর ঘরে তালা লাগিয়ে দ্রুত পালিয়ে যান। প্রতিবেশী ও স্বজনেরা রাশেদকে উদ্ধার করে রাত দুইটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার দুপুরে রাশেদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের মৃত্যুর শোকে মা সবুরা খাতুন আহাজারি করছেন। স্বজনেরা তাঁকে ঘিরে সান্ত্বনা দিচ্ছেন। এ সময় কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার সব শ্যাষ হয়ে গেল। আমার কেউ রইল না। আমি কী নিয়ে থাকবনে? আমি বাড়ি ছিলাম না। বড় মেয়ের বাসায় গিছিলাম। রাতে শুনলাম, বড় ছেলে আর নেই। শুনেই চলে আসছি। ছোট ছেলে অনেক দিন ধরে মানসিক রোগী। কী বিচার চাব? কার বিচার চাব?’

রাশেদের স্ত্রী লাকী খাতুন বলেন, ও (স্বামী) বারান্দায় বসে মোবাইলে ভিডিও দেখছিল। আর আমি ওয়াশরুমে গিছিলাম। ওয়াশরুমে যাবার পরপরই একটা শব্দ শুনি। আর বাইরে এসে দেখি জহরুল ওকে (স্বামী) কোপাচ্ছে। আমি কাছে আসতেই ও (জহরুল) দৌড়ে চলে যায়। তখন আমি সগলের ডাকেডুকে হাসপাতালে নিলে ডাক্তার বলে মরে গেছে।’ তিনি আরও বলেন, ‘জহুরুলের সঙ্গে কোনো শত্রুতা ছিল না। ও (জহুরুল) কাজ করে না, শুধু নেশা করত। গত ঈদে পাঁচ হাজার টাকা চাইছিল। কিন্তু দিছিলাম না। সেই রাগ ও এত দিন পুষে রাখবে ভাবিনি। আমার স্বামী হত্যার বিচার চাই।

আরও পড়ুনঃ  রামপালে দুর্নীতি-অনিয়মের অভিযোগে আলোচিত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ আলী স্টান্ড রিলিজ

জহুরুলের স্ত্রী আলো খাতুন বলেন, আমার স্বামী কাজকাম করে না। নেশা করত। বারবার টাকা চাইত। কী জন্য হত্যা করল, তা জানি না। তবে যে অপরাধী, তার বিচার হোক।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, হাসপাতালে আসার আগেই রাশেদের মৃত্যু হয়। তাঁর শরীরের একাধিক স্থানে গভীর ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরা গেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

Tag :
জনপ্রিয় নিউজ

জমি জালিয়াতির ফাঁদে প্রবাস ফেরত যুবক গোদাগাড়ীতে আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ।

কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

সময়: ০৮:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে রাশেদ শেখ (৩০) নামের তারই বড় ভাই নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বানিয়াপাড়া বাড়াদী এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

নিহত রাশেদ শেখ উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া বাড়াদী এলাকার বাসিন্দা এবং পেশায় ফেরিওয়ালা।

ঘটনার পর থেকে তাঁর ছোট ভাই জহুরুল ইসলাম (২৪) পলাতক রয়েছে।

জানা গেছে, রাশেদ বরিশালে ফেরি করে মশারি বিক্রি করতেন। সোমবার রাতে তিনি বাড়িতে আসেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি ঘরের বারান্দায় বসে ছিলেন। এ সময় হঠাৎ ছোট ভাই জহুরুল ধারালো ছুরি দিয়ে তাঁর ঘাড়, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এরপর ঘরে তালা লাগিয়ে দ্রুত পালিয়ে যান। প্রতিবেশী ও স্বজনেরা রাশেদকে উদ্ধার করে রাত দুইটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার দুপুরে রাশেদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের মৃত্যুর শোকে মা সবুরা খাতুন আহাজারি করছেন। স্বজনেরা তাঁকে ঘিরে সান্ত্বনা দিচ্ছেন। এ সময় কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার সব শ্যাষ হয়ে গেল। আমার কেউ রইল না। আমি কী নিয়ে থাকবনে? আমি বাড়ি ছিলাম না। বড় মেয়ের বাসায় গিছিলাম। রাতে শুনলাম, বড় ছেলে আর নেই। শুনেই চলে আসছি। ছোট ছেলে অনেক দিন ধরে মানসিক রোগী। কী বিচার চাব? কার বিচার চাব?’

রাশেদের স্ত্রী লাকী খাতুন বলেন, ও (স্বামী) বারান্দায় বসে মোবাইলে ভিডিও দেখছিল। আর আমি ওয়াশরুমে গিছিলাম। ওয়াশরুমে যাবার পরপরই একটা শব্দ শুনি। আর বাইরে এসে দেখি জহরুল ওকে (স্বামী) কোপাচ্ছে। আমি কাছে আসতেই ও (জহরুল) দৌড়ে চলে যায়। তখন আমি সগলের ডাকেডুকে হাসপাতালে নিলে ডাক্তার বলে মরে গেছে।’ তিনি আরও বলেন, ‘জহুরুলের সঙ্গে কোনো শত্রুতা ছিল না। ও (জহুরুল) কাজ করে না, শুধু নেশা করত। গত ঈদে পাঁচ হাজার টাকা চাইছিল। কিন্তু দিছিলাম না। সেই রাগ ও এত দিন পুষে রাখবে ভাবিনি। আমার স্বামী হত্যার বিচার চাই।

আরও পড়ুনঃ  ‎সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব