Dhaka ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

 কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

  • Reporter Name
  • সময়: ০৫:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৯৬ Time View

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে গভীর সমুদ্রে বসবাসকারী বিরল প্রজাতির একটি সামুদ্রিক মাছ। ‘ইউনিকর্ন লেদারজ্যাকেট’ বা ‘ফাইলফিশ’ নামে পরিচিত মাছটি রোববার (১৯ জুলাই) বিকেলে কুয়াকাটার চর গঙ্গামতি সৈকতে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে সেখানে ভিড় করেন উৎসুক মানুষ ও পর্যটকেরা।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, মোটরসাইকেলে করে চর গঙ্গামতি এলাকায় যাওয়ার সময় সৈকতের বালুচরে অস্বাভাবিক আকৃতির একটি মৃত মাছ দেখতে পান তিনি। তার ধারণা, রাতের জোয়ারের পানিতে গভীর সমুদ্র থেকে মাছটি উপকূলে ভেসে এসেছে।

স্থানীয় পর্যটন ও পরিবেশকর্মী কে এম বাচ্চু বলেন, কুয়াকাটা উপকূলে আগে কখনো এমন মাছ দেখা যায়নি। এটি সম্ভবত গভীর সমুদ্র থেকে স্রোতের টানে উপকূলে চলে এসেছে, যা বেশ ব্যতিক্রমী ঘটনা।

ব্লু-অ্যাকশন ফান্ডের অর্থায়নে ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান মাছটিকে ‘ইউনিকর্ন লেদারজ্যাকেট’ বা ‘ফাইলফিশ’ হিসেবে শনাক্ত করেন।

তিনি জানান, এটি গভীর সমুদ্রের বিরল প্রজাতির মাছ। পরিবেশগত পরিবর্তন, ঝড়ো আবহাওয়া, সমুদ্রস্রোতের অস্বাভাবিকতা কিংবা অসুস্থতার কারণে এ ধরনের মাছ কখনো কখনো মৃত অবস্থায় উপকূলে ভেসে আসে। তবে এমন ঘটনা খুবই বিরল।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, মাছটির বৈজ্ঞানিক নাম Aluterus monoceros। চ্যাপ্টা দেহ, মোটা ও খসখসে চামড়ার কারণে এটি ‘লেদারজ্যাকেট’ নামে পরিচিত। মাথার ওপর থাকা সরু কাঁটা এ প্রজাতির অন্যতম বৈশিষ্ট্য।

সাধারণত গভীর সমুদ্রের প্রবাল ও পাথুরে এলাকায় এদের বিচরণ। শৈবাল, স্পঞ্জ, জেলিফিশ, ছোট ক্রাস্টেশিয়ান, চিংড়ি, শামুকসহ বিভিন্ন তলদেশীয় অমেরুদণ্ডী প্রাণী এদের প্রধান খাদ্য।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, প্রাথমিকভাবে এটি ফাইলফিশ প্রজাতির মাছ বলেই ধারণা করা হচ্ছে। উপকূলে এ ধরনের বিরল সামুদ্রিক প্রাণী ভেসে এলে গবেষণা ও সংরক্ষণের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানো প্রয়োজন।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে কেমিস্ট-ড্রাগিস্ট সমিতির মানববন্ধন ফার্মেসি সার্টিফিকেট কোর্সে সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

সম্প্রতি কুয়াকাটা উপকূলে একের পর এক বিরল সামুদ্রিক মাছ ও প্রাণী ভেসে আসার ঘটনা গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি, স্রোতের পরিবর্তন এবং বৈরী আবহাওয়ার সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জানতে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন।

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

 কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

সময়: ০৫:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে গভীর সমুদ্রে বসবাসকারী বিরল প্রজাতির একটি সামুদ্রিক মাছ। ‘ইউনিকর্ন লেদারজ্যাকেট’ বা ‘ফাইলফিশ’ নামে পরিচিত মাছটি রোববার (১৯ জুলাই) বিকেলে কুয়াকাটার চর গঙ্গামতি সৈকতে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে সেখানে ভিড় করেন উৎসুক মানুষ ও পর্যটকেরা।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, মোটরসাইকেলে করে চর গঙ্গামতি এলাকায় যাওয়ার সময় সৈকতের বালুচরে অস্বাভাবিক আকৃতির একটি মৃত মাছ দেখতে পান তিনি। তার ধারণা, রাতের জোয়ারের পানিতে গভীর সমুদ্র থেকে মাছটি উপকূলে ভেসে এসেছে।

স্থানীয় পর্যটন ও পরিবেশকর্মী কে এম বাচ্চু বলেন, কুয়াকাটা উপকূলে আগে কখনো এমন মাছ দেখা যায়নি। এটি সম্ভবত গভীর সমুদ্র থেকে স্রোতের টানে উপকূলে চলে এসেছে, যা বেশ ব্যতিক্রমী ঘটনা।

ব্লু-অ্যাকশন ফান্ডের অর্থায়নে ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান মাছটিকে ‘ইউনিকর্ন লেদারজ্যাকেট’ বা ‘ফাইলফিশ’ হিসেবে শনাক্ত করেন।

তিনি জানান, এটি গভীর সমুদ্রের বিরল প্রজাতির মাছ। পরিবেশগত পরিবর্তন, ঝড়ো আবহাওয়া, সমুদ্রস্রোতের অস্বাভাবিকতা কিংবা অসুস্থতার কারণে এ ধরনের মাছ কখনো কখনো মৃত অবস্থায় উপকূলে ভেসে আসে। তবে এমন ঘটনা খুবই বিরল।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, মাছটির বৈজ্ঞানিক নাম Aluterus monoceros। চ্যাপ্টা দেহ, মোটা ও খসখসে চামড়ার কারণে এটি ‘লেদারজ্যাকেট’ নামে পরিচিত। মাথার ওপর থাকা সরু কাঁটা এ প্রজাতির অন্যতম বৈশিষ্ট্য।

সাধারণত গভীর সমুদ্রের প্রবাল ও পাথুরে এলাকায় এদের বিচরণ। শৈবাল, স্পঞ্জ, জেলিফিশ, ছোট ক্রাস্টেশিয়ান, চিংড়ি, শামুকসহ বিভিন্ন তলদেশীয় অমেরুদণ্ডী প্রাণী এদের প্রধান খাদ্য।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, প্রাথমিকভাবে এটি ফাইলফিশ প্রজাতির মাছ বলেই ধারণা করা হচ্ছে। উপকূলে এ ধরনের বিরল সামুদ্রিক প্রাণী ভেসে এলে গবেষণা ও সংরক্ষণের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানো প্রয়োজন।

আরও পড়ুনঃ  দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে একসঙ্গে চার সন্তানের নরমাল ডেলিভারি