Dhaka ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুষ্টিয়া সদর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০২:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ২২৮ Time View

“অভিযোগের তীর –কুষ্টিয়া সদর উপজেলা প্রকৌশলীর দিকে”

নিম্নমানের সামগ্রী ঢাকতে তড়িঘড়ি করে হালকা বৃষ্টির মধ্যেও সড়কে তেল মেরে বালি দেওয়ার অভিযোগ

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউপি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র পত্র-পত্রিকায় উঠে আসার পর নিম্নমানের সামগ্রী ঢাকতে তড়িঘড়ি করে হালকা বৃষ্টির মধ্যেও সড়কে তেল মেরে বালি দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার সপনের বিরুদ্ধে। আর এ বিষয়ে ব্যাবস্থা না নেওয়ায় কুষ্টিয়া সদর উপজেলা প্রকৌশলী মো: আরিফ উদ্দৌলার এ ধরনের কাজে যোগসাজশ আছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

রবিবার (২৫ মে) বেলা ৩ টার দিকে সরেজমিনে যেয়ে দেখা গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তেল মারা হচ্ছে সড়কে। সঙ্গে সঙ্গেই বালি দেওয়া হচ্ছে। তেলের তীব্র গন্ধ বের হচ্ছে।

স্থানীয়রা ধারণা করছেন, বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ও কেরোসিনের সংমিশ্রণ ব্যাবহার করে সড়কে দেওয়া হচ্ছে হালকা বৃষ্টির মধ্যেও। সেজন্য এ তীব্র গন্ধ বের হচ্ছে।

সড়কে নিম্নমানের সামগ্রী ঢাকতে তড়িঘড়ি করে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও দেওয়া হচ্ছে তেল ও বালি।

এছাড়াও রাস্তায় বিটুমিন দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে পোড়া মবিল ও কেরোসিনের সংমিশ্রণ। ফলে বালি দিয়ে এটাকে তড়িঘড়ি করে ঢেকে দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় আম্ফান প্রকল্পের এ কাজটি শুরুর তারিখ ছিল ২৯/০১/২০২৪ ইং। কার্যাদেশ অনুযায়ী কাজ সমাপ্তির তারিখ ছিল: ২৮/১০/২০২৪ ইং।

২০২৩-২৪ অর্থ বৎসরের এ কাজের নাম কুষ্টিয়া জেলার সদর উপজেলাধীন মিনিসিপাল বাজার-হাটশহরিপুর ইউপি সড়ক পুর্নবাসন (চেইঃ ৫৪০-৩৭৯০ মিঃ)।

সড়কটির ৩২৩০ মিটারের প্রাক্কলিত মূল্য নির্ধারণ করে হয়েছিল ২,৮০,০৯,১৮৭/-টাকা এবং চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছিল ২,৫২,০৮,২৬৯/-টকা।

মেসার্স খন্দকার এন্টারপ্রাইজ, খামারপাড়া, শেরপুর, মাগুরা এর নামে কাজটি টেন্ডার হলেও এখন কাজটি করছেন কুষ্টিয়ার সপন নামের এক ঠিকাদার। এই কাজের সড়কের আইডি নং-২৫০৭৯৩০০১।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্য উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

এ বিষয়ে জানতে এলজিইডির কুষ্টিয়া সদর উপজেলা প্রকৌশলী মো: আরিফউদ্দৌলার মুঠোফোনে বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাকের অফিসে গেলেও তাকে পাওয়া যায়নি। তাকে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

কুষ্টিয়া সদর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

সময়: ০২:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

“অভিযোগের তীর –কুষ্টিয়া সদর উপজেলা প্রকৌশলীর দিকে”

নিম্নমানের সামগ্রী ঢাকতে তড়িঘড়ি করে হালকা বৃষ্টির মধ্যেও সড়কে তেল মেরে বালি দেওয়ার অভিযোগ

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউপি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র পত্র-পত্রিকায় উঠে আসার পর নিম্নমানের সামগ্রী ঢাকতে তড়িঘড়ি করে হালকা বৃষ্টির মধ্যেও সড়কে তেল মেরে বালি দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার সপনের বিরুদ্ধে। আর এ বিষয়ে ব্যাবস্থা না নেওয়ায় কুষ্টিয়া সদর উপজেলা প্রকৌশলী মো: আরিফ উদ্দৌলার এ ধরনের কাজে যোগসাজশ আছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

রবিবার (২৫ মে) বেলা ৩ টার দিকে সরেজমিনে যেয়ে দেখা গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তেল মারা হচ্ছে সড়কে। সঙ্গে সঙ্গেই বালি দেওয়া হচ্ছে। তেলের তীব্র গন্ধ বের হচ্ছে।

স্থানীয়রা ধারণা করছেন, বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ও কেরোসিনের সংমিশ্রণ ব্যাবহার করে সড়কে দেওয়া হচ্ছে হালকা বৃষ্টির মধ্যেও। সেজন্য এ তীব্র গন্ধ বের হচ্ছে।

সড়কে নিম্নমানের সামগ্রী ঢাকতে তড়িঘড়ি করে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও দেওয়া হচ্ছে তেল ও বালি।

এছাড়াও রাস্তায় বিটুমিন দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে পোড়া মবিল ও কেরোসিনের সংমিশ্রণ। ফলে বালি দিয়ে এটাকে তড়িঘড়ি করে ঢেকে দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় আম্ফান প্রকল্পের এ কাজটি শুরুর তারিখ ছিল ২৯/০১/২০২৪ ইং। কার্যাদেশ অনুযায়ী কাজ সমাপ্তির তারিখ ছিল: ২৮/১০/২০২৪ ইং।

২০২৩-২৪ অর্থ বৎসরের এ কাজের নাম কুষ্টিয়া জেলার সদর উপজেলাধীন মিনিসিপাল বাজার-হাটশহরিপুর ইউপি সড়ক পুর্নবাসন (চেইঃ ৫৪০-৩৭৯০ মিঃ)।

সড়কটির ৩২৩০ মিটারের প্রাক্কলিত মূল্য নির্ধারণ করে হয়েছিল ২,৮০,০৯,১৮৭/-টাকা এবং চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছিল ২,৫২,০৮,২৬৯/-টকা।

মেসার্স খন্দকার এন্টারপ্রাইজ, খামারপাড়া, শেরপুর, মাগুরা এর নামে কাজটি টেন্ডার হলেও এখন কাজটি করছেন কুষ্টিয়ার সপন নামের এক ঠিকাদার। এই কাজের সড়কের আইডি নং-২৫০৭৯৩০০১।

আরও পড়ুনঃ  ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে প্রতারণা, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার