
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার লালমাই উপজেলার ৩নং ভুলইন উত্তর ইউনিয়ন হলদিয়া গ্রামের এক অসহায় গরিব ব্যক্তি মোবারক মিয়াকে সরকারি খাস জমি লিজ দেওয়ার আশ্বাসে বিএনপির নেতা দুলাল অসহায় মোবারকের কাছ থেকে ৭৫ থেকে ৯০ হাজার টাকার মত নেন বলে জানা গেছে। সহযোগী হিসেবে ছিলেন হাবিব মেম্বার। কিন্তু দীর্ঘ সময় পার হলেও প্রতিশ্রুত জমি না দিয়ে উল্টো তাকে একটি পুকুর ধরিয়ে দেওয়া হয়েছে, যা তার পক্ষে কোনোভাবেই ভরাট বা ব্যবহারযোগ্য করা সম্ভব নয়।
নিজের শেষ সম্বল হারিয়ে মোবারক মিয়া এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন এবং এ ঘটনার সুষ্ঠু বিচার ও সমাধান কামনা করেছেন।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন, বিএনপি’র হাই কমান্ড এবং এমপি মোবাশ্বের আলম”র দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। দুলালের বিরুদ্ধে অভিযোগগুলা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা না নিলে এ ধরনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে এবং দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করে সামগ্রিক ক্ষতির কারণ হতে পারে বলে স্থানীয়দের অভিমত।
এছাড়াও এই দুলালের বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে স্থানীয়দের অতিরিক্ত টাকা নিয়ে পাসপোর্ট বানানো, জন্ম নিবন্ধন, আইডি কার্ড, জমি বেচাকেনা, জমির খতিয়ান ও খারিজ করাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
Reporter Name 

























