Dhaka ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ জাহাজভাঙা শিল্পে নিরাপত্তাহীনতা রয়ে গেছে ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে এক অনন্য পথিকৃৎ: হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান সমাজ ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “ইসলামিক সেবক সম্মাননা” পেলেন মাওলানা মুহাম্মদ রজীবুল হক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হিংগলা নাথপাড়ায় দুর্গা মন্দিরে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব

  • Reporter Name
  • সময়: ১০:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১৫৪ Time View

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার হিংগলা নাথপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। সনাতন যুব সংসদের উদ্যোগে (হিংগলা নাথপাড়া, দাশপাড়া ও পূর্ব নাথপাড়া) এ বৃহৎ আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, “দুই যুগ পূর্তি” উপলক্ষে চৌষট্টি মোহন্ত মহারাজের ভোগ নিবেদন এবং সর্বজনীন ২৪ তম অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ আগামী ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার থেকে শুরু হয়ে ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ,৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ শুক্রবার পর্যন্ত তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে।

প্রথম দিনের কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, মঙ্গলারতি, মঙ্গল শোভাযাত্রা, মোহন্ত বরণ, পূজা-অর্চনা, গীতাপাঠ, ধর্মীয় নৃত্য প্রতিযোগিতা, শ্রীমদ্ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা এবং ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোয়ালখালী শাকপুরা মদন গোপাল সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীল ১০৮ শ্রী মুরালী দাস মোহন্ত মহারাজ। সন্ধ্যায় “সুরের আবাসন” পরিবেশনায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিনের কর্মসূচিতে থাকবে ভগবানের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং চৌষট্টি মোহন্ত মহারাজের রাজভোগ নিবেদন। বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হবে ধর্মীয় নাটিকা ‘যাজ্ঞসেনী দ্রৌপদী’। এছাড়া গঙ্গা আহ্বান, শুভ অধিবাস কীর্তন এবং শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ সংকীর্তনের শুভারম্ভ অনুষ্ঠিত হবে, যা পরিচালনা করবেন শ্রী নীল কৃষ্ণ রুদ্র। এতে অংশগ্রহণ করবে কক্সবাজারের শ্রী কৃষ্ণানন্দ সম্প্রদায়।

তৃতীয় দিন ৩ এপ্রিল শুক্রবার শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন পরিবেশনায় শ্রী মদন মোহন সম্প্রদায় (পটিয়া),শ্রী রাম সম্প্রদায় (রাঙ্গুনিয়া), শ্রী শ্যামল কৃষ্ণ সম্প্রদায় (ভোলা),শ্রী কৈবল্যনাথ সম্প্রদায় (লক্ষীপুর)।
তিন দিনব্যাপী দিবারাত্রি অন্নপ্রসাদের ব্যবস্থাও রাখা হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, দেশের বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ ভক্তবৃন্দের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠবে।

উৎসবটি হিংগলা নাথপাড়া দুর্গা বাড়ী প্রাঙ্গণে (স্বর্গীয় ডা. লাল মোহন নাথের বাড়ি), হিংগলা, রাউজানে অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি সকল ধর্মপ্রাণ ভক্ত ও সুধীজনকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

Tag :

চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ

হিংগলা নাথপাড়ায় দুর্গা মন্দিরে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব

সময়: ১০:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬