Dhaka ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স স্থানীয় নির্বাচন সামনে রেখে নতুন ভোটার নিবন্ধনের সুযোগ, ৩১ জুলাই পর্যন্ত আবেদন মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে হত্যা বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি প্রতিনিধিদল ৮ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত স্পটিফাইয়ে নতুন ইতিহাস গড়ল কে-পপ ব্যান্ড ‘কর্টিস’ রাসুল (সা.) যেভাবে তরুণদের গড়ে তুলেছিলেন আগামীর নেতা হিসেবে ফাইনালে উঠে যা বললেন মেসি: ‘আমরা জানতাম, এই দল শিরোপার জন্য লড়বে’ ইরানের দাবি: মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত মধ্যপ্রাচ্য উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ইব্রাহিমপুরে অসহায় বৃদ্ধাকে জামায়াতে ইসলামীর ঘর উপহার

  • Reporter Name
  • সময়: ১১:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১১৭ Time View

চরফতেজংপুরে নতুন ঠিকানা পেয়ে স্বস্তির হাসি—মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশ্বাস

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে এক অসহায় বৃদ্ধা মাকে নতুন ঘর উপহার প্রদান করেছে। দীর্ঘদিনের কষ্ট ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এতে এক অসহায় মায়ের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

রবিবার (২৯ মার্চ) বিকেলে সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেজংপুর ৬নং ওয়ার্ডে এই ঘর হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা শুধু নির্বাচনের সময় নয়, সব সময়ই সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আমি নির্বাচিত হই বা না হই, আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা একটি কল্যাণমূলক সমাজ গড়তে চাই। এসময় যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং চাঁদপুর জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের এপিপি জামায়াত নেতা অ্যাডভোকেট আবদুল কাদের খান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারি, কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জুবাইর হোসাইন খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মাসুদুর রহমান, ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজের অফিস সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাবেক শিবির নেতা মতিউর রহমান আফনান, ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ ইব্রাহিম খলিল, শিক্ষাবিদ ও সমাজসেবক মোঃ মোস্তফা, মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  অনন্য মানবিকতায় সামাজিকীকরণ: প্রথা ভাঙলো মাদ্রাসা আবু হুরায়রা

মানবিক সহায়তার অংশ হিসেবে সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দের তত্ত্বাবধানে ঘরটি নির্মাণ করে ওই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে বসবাস করা পরিবারটি নতুন ঘর পেয়ে স্বস্তি প্রকাশ করে।

ঘরপ্রাপ্ত ওই মা আবেগাপ্লুত হয়ে বলেন,আমার থাকার মতো কোনো ভালো ঘর ছিল না। আজ নতুন ঘর পেয়ে আমি খুব খুশি। যারা আমাকে এই ঘরটি দিয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।

এ সময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স

ইব্রাহিমপুরে অসহায় বৃদ্ধাকে জামায়াতে ইসলামীর ঘর উপহার

সময়: ১১:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে এক অসহায় বৃদ্ধা মাকে নতুন ঘর উপহার প্রদান করেছে। দীর্ঘদিনের কষ্ট ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এতে এক অসহায় মায়ের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

রবিবার (২৯ মার্চ) বিকেলে সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেজংপুর ৬নং ওয়ার্ডে এই ঘর হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা শুধু নির্বাচনের সময় নয়, সব সময়ই সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আমি নির্বাচিত হই বা না হই, আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা একটি কল্যাণমূলক সমাজ গড়তে চাই। এসময় যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং চাঁদপুর জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের এপিপি জামায়াত নেতা অ্যাডভোকেট আবদুল কাদের খান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারি, কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জুবাইর হোসাইন খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মাসুদুর রহমান, ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজের অফিস সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাবেক শিবির নেতা মতিউর রহমান আফনান, ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ ইব্রাহিম খলিল, শিক্ষাবিদ ও সমাজসেবক মোঃ মোস্তফা, মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় শরৎ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ট্যালেন্টপুলে ১২ ও সাধারণ গ্রেডে ১৬ জন বৃত্তি লাভ