Dhaka ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গোদাগাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন, সড়ক র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত

  • Reporter Name
  • সময়: ০৬:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৩ Time View

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | মো. রবিউল ইসলাম মিনাল |

‘নিরাপদ মাছে ভরব দেশ, গড়ব সমৃদ্ধ বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে ১৬ থেকে ১৮ আগস্ট তিন দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে গিয়ে শেষ হয়। সেখানে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মুজিবুর রহমান এমপি বলেন, মাছ দেশের মানুষের প্রোটিনের অন্যতম প্রধান উৎস। একই সঙ্গে মৎস্য খাত গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মাছের উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে মাছ রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব।

এ সময় তিনি মৎস্যচাষিদের গুণগত মানসম্পন্ন মাছ উৎপাদনে সরকারি নির্দেশনা ও নির্ধারিত নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান।

আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং মাছের প্রজনন মৌসুমে দেশীয় মাছ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সফল মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

কলকাতায় জরাজীর্ণ তিনতলা বাড়ির অর্ধেক ধসে পড়ল, অল্পের জন্য রক্ষা

গোদাগাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন, সড়ক র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত

সময়: ০৬:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | মো. রবিউল ইসলাম মিনাল |

‘নিরাপদ মাছে ভরব দেশ, গড়ব সমৃদ্ধ বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে ১৬ থেকে ১৮ আগস্ট তিন দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে গিয়ে শেষ হয়। সেখানে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মুজিবুর রহমান এমপি বলেন, মাছ দেশের মানুষের প্রোটিনের অন্যতম প্রধান উৎস। একই সঙ্গে মৎস্য খাত গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মাছের উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে মাছ রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব।

এ সময় তিনি মৎস্যচাষিদের গুণগত মানসম্পন্ন মাছ উৎপাদনে সরকারি নির্দেশনা ও নির্ধারিত নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান।

আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং মাছের প্রজনন মৌসুমে দেশীয় মাছ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সফল মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করায় রওজাতুল বেহেশত তুরাকে অভিনন্দন