
মো. আব্দুল শহীদ,
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর দেওয়া সহায়তার অংশ হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রকৃত ক্ষতিগ্রস্ত ৮৭৭ জন কৃষকের মধ্যে জনপ্রতি ৩ হাজার টাকা নগদ অর্থ ও ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী। তিনি বলেন, সরকারি সহায়তা সঠিকভাবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব রাকিব আলী, ইউপি সদস্য শাহাবুদ্দিন, আইয়ুব আলী, সালেক মিয়া, সালেহ আহমেদ, আব্দুল মতিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দুর্যোগ ও ক্ষয়ক্ষতির সময়ে প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়ানো সরকারের একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। এ ধরনের সহায়তা কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করবে।
আয়োজকরা জানান, তালিকা অনুযায়ী যাচাই-বাছাই শেষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়েছে।
Reporter Name 



























