Dhaka ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
২৯ জুলাই ইতমিনান বোর্ড বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদেশি পিস্তল ও গুলি সহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর নবীনগরে ১৫০ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সংকট আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী খুলনার রায়ের মহলে অভিযান: বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সদস্য রবিউল গ্রেপ্তার প্রত্যন্ত অঞ্চলের শতবর্ষী লাইব্রেরিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজারো মূল্যবান বই কালিগঞ্জে বিতর্কিত প্রধান শিক্ষক আমির খসরুর বিরুদ্ধে তদন্ত, অনিয়মের অভিযোগে অভিভাবকদের ক্ষোভ খুলনার রূপসায় র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

  • Reporter Name
  • সময়: ০৪:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৬ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধ, অর্জিত শ্রমিক অধিকার সংরক্ষণ এবং বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর যথাযথ বাস্তবায়নের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ আয়োজিত এ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে তারা আইনগতভাবে প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত রয়েছেন। দীর্ঘদিন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়েও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান হয়নি বলে দাবি করেন তারা।

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, আন্দোলনের সময় শ্রমিকদের বিরুদ্ধে মামলা, হয়রানি, গ্রেপ্তার এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, যা শ্রমিকদের সাংবিধানিক ও শ্রম অধিকার পরিপন্থী।

তারা বলেন, সাম্প্রতিক রিট পিটিশন নং ৮৪৬৪/২০২৬-এর কারণে শ্রমিকদের অর্জিত অধিকার, বিশেষ করে Workers’ Profit Participation Fund (WPPF)Workers’ Welfare Fund (WWF)-সংক্রান্ত সুবিধার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাদের আশঙ্কা, এ ধরনের পরিবর্তনের প্রভাব শুধু গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের অধিকারও ক্ষতিগ্রস্ত হতে পারে।

সমাবেশ থেকে সরকারের প্রতি শ্রমিকদের দাবির বিষয়ে দ্রুত সংলাপের উদ্যোগ নেওয়া এবং আইনসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, গ্রামীণফোন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার দাবি জানান বক্তারা।

এছাড়া দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক, ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক সংগঠনগুলোর প্রতি শ্রমিকদের অর্জিত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  উৎসব সুপার মার্কেট ও ট্রিটমেন্ট হাসপাতাল সংলগ্ন এলাকা
Tag :
জনপ্রিয় নিউজ

২৯ জুলাই ইতমিনান বোর্ড বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

সময়: ০৪:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬