Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩ পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে কার্য নির্বাহী সদস্য মরহুম আব্দুল হামিদ খান সহ সকল মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ৪ নারী সহ ১৩ আসামি গ্রেপ্তার!! হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাঈদ হাসানের উদ্যোগে হিটস্ট্রোকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩

  • Reporter Name
  • সময়: ০৭:৫৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৫ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর খুলশী থানার লেকভ্যালি আবাসিক এলাকায় সরকারি খাস জমি দখল ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লেকভ্যালি আবাসিক এলাকার একটি সরকারি খাস জমির সীমানা প্রাচীর ভাঙা এবং জমিটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাত প্রায় ১১টার দিকে ওয়াকিল হোসেন ওরফে বগা গ্রুপ এবং রাজিব গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করে দেয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, সরকারি জমি দখল ও সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিএমপির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি জমি দখল কিংবা জনশৃঙ্খলা বিনষ্টের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুনঃ  বোয়ালখালী পূর্ব শাকপুরায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩

সময়: ০৭:৫৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর খুলশী থানার লেকভ্যালি আবাসিক এলাকায় সরকারি খাস জমি দখল ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লেকভ্যালি আবাসিক এলাকার একটি সরকারি খাস জমির সীমানা প্রাচীর ভাঙা এবং জমিটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাত প্রায় ১১টার দিকে ওয়াকিল হোসেন ওরফে বগা গ্রুপ এবং রাজিব গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করে দেয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, সরকারি জমি দখল ও সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিএমপির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি জমি দখল কিংবা জনশৃঙ্খলা বিনষ্টের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুনঃ  গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে কার্য নির্বাহী সদস্য মরহুম আব্দুল হামিদ খান সহ সকল মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে