Dhaka ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডাঃ মোঃ আনোয়ার হোসেন ও এভার শাইন ডেন্টাল কেয়ার-এর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা  বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চরভদ্রাসনে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এমপি শহিদুল ইসলাম বাবুল পীরগঞ্জে জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে কিশোরকে গাছে বেঁধে মারধর রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নরসিংদীর শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ, জব্দ ভেকু মেশিন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী “গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার করতেই হবে” -মিয়া গোলাম পরওয়ার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“চট্টগ্রামে মহিলা পুলিশ সদস্যদের ব্রেস্ট ক্যান্সার সচেতনতা প্রশিক্ষণ”

 অক্টোবর ২৫,২০২৫ চট্টগ্রাম

প্রেস রিলিজ ,চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার উদ্যোগে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচিতে তিন শতাধিক মহিলা পুলিশ সদস্যের হাতে-কলমে প্রশিক্ষণ ।

অক্টোবর মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাল্টিপারপাস হলে মহিলা পুলিশ সদস্যদের নিয়ে এক সচেতনতামূলক সভা ও হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব নিষ্কৃতি চাকমা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রবিউল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন —

       • ডা. খুরশীদ জামিল চৌধুরী, চেয়ারম্যান, সিএসসিআর

       •  ডা. সায়রা বানু শিউলী, প্রধান, মহিলা শল্যচিকিৎসক দল

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. বিন্দু রানী গোপ, ডা. অন্তরা কর, সিএসসিআর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজিজুর রহমান এবং ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে নিষ্কৃতি চাকমা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন, “নারীদের স্বাস্থ্যের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে রোগ নিরূপণ করা গেলে ব্রেস্ট ক্যান্সারজনিত প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।”

প্রশিক্ষণে ডা. সায়রা বানু শিউলীর নেতৃত্বে চিকিৎসক দল উদ্বুদ্ধকরণ সেশন, ভিডিও প্রদর্শনী এবং হাতে-কলমে ব্রেস্ট ক্যান্সার স্ব-পরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার সহযোগিতায় অক্টোবর মাসজুড়ে ব্যাপক প্রচারণা কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা, শতকরা ৫০ ভাগ ছাড়ে পরীক্ষা এবং বিনামূল্যে ব্রেস্ট সার্জারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  লামায় তিন কিশোরী নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান

এছাড়া অক্টোবর মাসব্যাপী প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত সিএসসিআর হাসপাতালে বিনামূল্যে স্ক্রিনিং ও কনসালটেশন কার্যক্রম চলবে।
এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক সুপারিশকৃত ব্রেস্ট ক্যান্সার রোগীদের বিনামূল্যে অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্যোক্তা প্রতিষ্ঠানসমূহ:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন | সিএসসিআর | পিজিএস একাডেমিয়া
স্থান: সিএসসিআর হাসপাতাল, চট্টগ্রাম 
 সময়কাল: অক্টোবর ২০২৫ (মাসব্যাপী)

Tag :
জনপ্রিয় নিউজ

ডাঃ মোঃ আনোয়ার হোসেন ও এভার শাইন ডেন্টাল কেয়ার-এর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা 

“চট্টগ্রামে মহিলা পুলিশ সদস্যদের ব্রেস্ট ক্যান্সার সচেতনতা প্রশিক্ষণ”

সময়: ০৪:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫