Dhaka ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাষ্ট্রপতি দেখতে গেলেন অসুস্থ ভূমিমন্ত্রীকে বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার!! চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত: আত্মশুদ্ধি ও মৈত্রীর বাণীতে আলোকিত বৌদ্ধ বিহারসমূহ অক্টোবরের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স ২৬ হাজার ৪১১ কোটি টাকা রাষ্ট্রীয় সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ  ছাত্রদল নেতা গ্রেপ্তার “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ড ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়েছে দুই লাখ টাকার আসবাবপত্র

  • Reporter Name
  • সময়: ০৭:৪৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১০ Time View

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বাগাদী গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার।

তিনি জানান, গ্রামীণ ব্যাংকের ভবনের দ্বিতীয় তলার আবাসিক কক্ষগুলোর জানালার কাচ ভেঙে ভেতরে কাচের বোতলজাতীয় কিছু নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ব্যাংকের ভেতরের আসবাবপত্র, কাপড়চোপড় ও ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে ব্যাংকের মূল্যবান কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ

ঘটনার বিষয়ে গ্রামীণ ব্যাংক শাখার অফিস সহকারী ও নৈশপ্রহরী নিত্য হাওলাদার জানান, রাতে হঠাৎ জানালা দিয়ে আগুন ছড়িয়ে পড়তে দেখে তিনি দ্রুত বাইরে বেরিয়ে আসেন। পরে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ

ঘটনার খবর পেয়ে শনিবার বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ, সেকেন্ড অফিসার ফেরদৌস নূর এবং উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ও নাদির শাহসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Focus Keyphrase:

SEO Title:

Meta Description:

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা জানালেন শরিফুল ইসলাম শরীফ
Tag :
জনপ্রিয় নিউজ

রাষ্ট্রপতি দেখতে গেলেন অসুস্থ ভূমিমন্ত্রীকে

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়েছে দুই লাখ টাকার আসবাবপত্র

সময়: ০৭:৪৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বাগাদী গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার।

তিনি জানান, গ্রামীণ ব্যাংকের ভবনের দ্বিতীয় তলার আবাসিক কক্ষগুলোর জানালার কাচ ভেঙে ভেতরে কাচের বোতলজাতীয় কিছু নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ব্যাংকের ভেতরের আসবাবপত্র, কাপড়চোপড় ও ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে ব্যাংকের মূল্যবান কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ

ঘটনার বিষয়ে গ্রামীণ ব্যাংক শাখার অফিস সহকারী ও নৈশপ্রহরী নিত্য হাওলাদার জানান, রাতে হঠাৎ জানালা দিয়ে আগুন ছড়িয়ে পড়তে দেখে তিনি দ্রুত বাইরে বেরিয়ে আসেন। পরে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ

ঘটনার খবর পেয়ে শনিবার বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ, সেকেন্ড অফিসার ফেরদৌস নূর এবং উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ও নাদির শাহসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Focus Keyphrase:

SEO Title:

Meta Description:

আরও পড়ুনঃ  প্রবারণা পূর্ণিমা উদযাপনে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান