Dhaka ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের গুঞ্জন ফের আলোচনায় সরকার গঠনে জটিলতা, ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের দুই দিনের সফরে ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, হতে পারে গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি রবীন্দ্রজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মুক্তিযুদ্ধে কবিগুরুর গানকে বললেন অনুপ্রেরণার শক্তি ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ রাউজানে যুবককে গুলি করে হত্যা, শিশু আহত চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে জনাব মোঃ মাসুদ আলম বিপিএম-মহোদয়ের দায়িত্বভার গ্রহণ সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ “ঘা না শুকাতেই জামিনে মুক্তি” নারীদের অপমানই তৃণমূলের পতন — তাই বদলা নিতেই হয়তো চন্দ্রনাথকে খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চারাগাঁও স্থল বন্দর ও শুল্ক স্টেশনের কাস্টমস রোড পাকা করণের উদ্যোগ গ্রহণ

  • Reporter Name
  • সময়: ১০:৩৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ২১ Time View

আমির হোসেন হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি

তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চারাগাঁও স্থল বন্দর ও শুল্ক স্টেশনের কাস্টমস রোড দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। বর্ষা মৌসুমে কাদা আর জলাবদ্ধতার কারণে এই গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে ভোগান্তিতে পড়তেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ।

এ অবস্থার উন্নয়নে ২২৪ সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল মহোদয় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন।

এই উদ্যোগের অংশ হিসেবে কাস্টমস রোডটি পাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে চারাগাঁও স্থল বন্দরের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এ উপলক্ষে সম্প্রতি রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ইঞ্জিনিয়ার জনাব জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বিএনপির সদস্য জনাব এ কে এম নাসের উজ্জ্বল এবং উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাজী আব্দুস সামাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন চারাগাঁও বিওপি কমান্ডার সাইদুল ইসলামসহ স্থানীয় ইউনিয়নের গণ্যমান্য নেতৃবৃন্দ। তারা সবাই রাস্তাটির বর্তমান অবস্থা পর্যালোচনা করে দ্রুত উন্নয়ন কাজ শুরু করার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় জনগণ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই রাস্তা পাকা হলে এলাকার অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের চলাচল সহজ হবে। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়িত হবে— এটাই সবার প্রত্যাশা।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের গুঞ্জন ফের আলোচনায়

চারাগাঁও স্থল বন্দর ও শুল্ক স্টেশনের কাস্টমস রোড পাকা করণের উদ্যোগ গ্রহণ

সময়: ১০:৩৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

আমির হোসেন হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি

তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চারাগাঁও স্থল বন্দর ও শুল্ক স্টেশনের কাস্টমস রোড দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। বর্ষা মৌসুমে কাদা আর জলাবদ্ধতার কারণে এই গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে ভোগান্তিতে পড়তেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ।

এ অবস্থার উন্নয়নে ২২৪ সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল মহোদয় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন।

এই উদ্যোগের অংশ হিসেবে কাস্টমস রোডটি পাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে চারাগাঁও স্থল বন্দরের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এ উপলক্ষে সম্প্রতি রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ইঞ্জিনিয়ার জনাব জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বিএনপির সদস্য জনাব এ কে এম নাসের উজ্জ্বল এবং উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাজী আব্দুস সামাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন চারাগাঁও বিওপি কমান্ডার সাইদুল ইসলামসহ স্থানীয় ইউনিয়নের গণ্যমান্য নেতৃবৃন্দ। তারা সবাই রাস্তাটির বর্তমান অবস্থা পর্যালোচনা করে দ্রুত উন্নয়ন কাজ শুরু করার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় জনগণ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই রাস্তা পাকা হলে এলাকার অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের চলাচল সহজ হবে। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়িত হবে— এটাই সবার প্রত্যাশা।

আরও পড়ুনঃ  শার্শায় ইউটিউব দেখে প্রথমবার বাণিজ্যিক আঙুর চাষ, তরুণ উদ্যোক্তার সাফল্যে সাড়া