Dhaka ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে এক অনন্য পথিকৃৎ: হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান সমাজ ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “ইসলামিক সেবক সম্মাননা” পেলেন মাওলানা মুহাম্মদ রজীবুল হক প্রবর্তক মোড়ে ছিনতাই, জনতার হাতে আটক সিএনজি চালক শোক সংবাদ কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মোঃ ছাবের আহমদের দাফন সম্পন্ন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, তরুণীকে ধাক্কা দিয়ে হত্যা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জমে উঠেছে ঈদ বাজার, মার্কেট-ফুটপাতে ভিড়

  • Reporter Name
  • সময়: ০৯:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৮৭ Time View

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধি:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠেছে দিনাজপুর শহরের ঈদের বাজার। পরিবার-পরিজনের জন্য নতুন জামা-কাপড় কিনতে ছোট-বড় মার্কেট, বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট ও শপিং মলে ভিড় করছেন সাধারণ মানুষ। পিছিয়ে নেই ফুটপাতের বেচাকেনাও। স্বল্প দামে পছন্দের পোশাক কিনতে সেখানেও ক্রেতাদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

অন্যান্য বছরের তুলনায় এবার রোজার শুরু থেকেই কেনাকাটা শুরু করেছেন ক্রেতারা। ফলে ব্যবসায়ীরাও বেচাকেনায় সন্তুষ্ট।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় ক্রেতাদের উপচেপড়া ভিড়। বিশেষ করে রেইনবো সুপারমার্কেট, উত্তরা মার্কেট, গুলশান মার্কেট, লুৎফুন্নেছা টাওয়ার, জাবেদ সুপার মার্কেট ও মালদহপট্টি এলাকায় ক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এসব এলাকায় মানুষের ভিড়ে ঠিকমতো হাঁটার জায়গাও পাওয়া যাচ্ছে না। মার্কেটজুড়ে বিক্রেতাদের হাঁকডাক আর ক্রেতাদের দরদাম সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

শহরের জেল রোড এলাকায় অস্থায়ী কাপড়ের দোকানেও বিক্রি হচ্ছে পাঞ্জাবি-পায়জামা, শার্ট-প্যান্ট, টি-শার্ট, জুতা এবং শিশুদের পোশাক। পাশাপাশি আশপাশের মার্কেটগুলোতে পাঞ্জাবি-পায়জামা পাইকারি ও খুচরা বিক্রি করতেও দেখা গেছে ব্যবসায়ীদের।

অন্যদিকে রেইনবো সুপারমার্কেট এলাকাতেও একই চিত্র। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকছে। একই এলাকায় বিভিন্ন মার্কেটে চাহিদা অনুযায়ী সব ধরনের পোশাক ও পণ্য পাওয়া যাওয়ায় দূর-দূরান্ত থেকে মানুষজন এখানে কেনাকাটা করতে আসছেন।

ঈদকে সামনে রেখে নতুন কাপড় কিনতে এসে সাথী বলেন, “ঈদ আমাদের সবার জন্যই আনন্দের সময়। প্রতি বছর ঈদে নতুন কাপড় কিনতে আসা এক ভিন্ন অনুভূতি দেয়। বাজারে অনেক সুন্দর সুন্দর পোশাক এসেছে। তাই নিজের পছন্দমতো একটি কাপড় কিনতে পেরে খুব ভালো লাগছে। আমার বাজেটের মধ্যেই রেইনবো সুপারমার্কেট থেকে কাপড় কিনতে পেরেছি। আশা করি সবাই আনন্দ ও ভালোবাসার মধ্য দিয়ে ঈদের দিনটি উদযাপন করবে।”

আরও পড়ুনঃ  🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙

রোজিনা ইসলাম নামের আরেক ক্রেতা বলেন, “ঈদকে সামনে রেখে পরিবারের সবার জন্য কেনাকাটা করেছি। আমি একটি বোরকা কিনেছি আর আমার ছেলে-মেয়ের জন্য প্যান্ট-শার্ট ও থ্রি-পিস নিয়েছি। বাজারে কিছুটা দরদাম করেই কিনতে হয়েছে, তবে গত বছরের তুলনায় এবার দাম মোটামুটি ভালোই পেয়েছি। আশা করছি নতুন পোশাক পরে পরিবারের সবাই মিলে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবো।”

বাবার সাথে ঈদের কেনাকাটা করতে মার্কেটে এসেছে রিফান। সে জানায়, “আজ আমি আমার বাবার সঙ্গে মার্কেটে এসেছি ঈদের কেনাকাটা করতে। প্রথমেই আমার জন্য একটি প্যান্ট-শার্ট কিনেছি। এখন আমরা বাবার জন্যও কিছু কেনাকাটা করছি। পরিবারের সাথে একসাথে মার্কেটে এসে সময় কাটাতে খুবই ভালো লাগছে। সবাই মিলে কেনাকাটা করার আনন্দটাই আলাদা। আশা করছি, এবার ঈদটা আমরা পরিবারের সবাই মিলে অনেক আনন্দে উদযাপন করতে পারব।”

সোহেল গার্মেন্টস–এর স্বত্বাধিকারী মো. সোহেল বলেন, “আমার দোকানে মূলত লেডিস আইটেমই বেশি পাওয়া যায়। আমরা সবসময় নতুন নতুন লেডিস কালেকশন আনার চেষ্টা করি, যাতে ক্রেতারা পছন্দমতো পণ্য বেছে নিতে পারেন। নিম্ন আয়ের ক্রেতা থেকে শুরু করে উচ্চ আয়ের ক্রেতাও এখানে কেনাকাটা করেন। আমরা সীমিত লাভ রেখে পণ্য বিক্রি করার চেষ্টা করি।”

তিনি আরও জানান, গত বছরের তুলনায় এ বছর বিক্রি ভালো হচ্ছে। একই সময়ের তুলনায় এ বছর বিক্রি বেশি হয়েছে।

রেইনবো সুপারমার্কেট -১ ব্যবসায়ী সমিতি–এর সভাপতি সেখ সাদিকুল ইসলাম বলেন,
“আলহামদুলিল্লাহ, গত বছরের তুলনায় এ বছর বেচাবিক্রি বেশি হচ্ছে। আশা করছি চাঁদরাত পর্যন্ত এমন ভিড় থাকবে।”

Tag :

শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে

জমে উঠেছে ঈদ বাজার, মার্কেট-ফুটপাতে ভিড়

সময়: ০৯:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধি:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠেছে দিনাজপুর শহরের ঈদের বাজার। পরিবার-পরিজনের জন্য নতুন জামা-কাপড় কিনতে ছোট-বড় মার্কেট, বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট ও শপিং মলে ভিড় করছেন সাধারণ মানুষ। পিছিয়ে নেই ফুটপাতের বেচাকেনাও। স্বল্প দামে পছন্দের পোশাক কিনতে সেখানেও ক্রেতাদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

অন্যান্য বছরের তুলনায় এবার রোজার শুরু থেকেই কেনাকাটা শুরু করেছেন ক্রেতারা। ফলে ব্যবসায়ীরাও বেচাকেনায় সন্তুষ্ট।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় ক্রেতাদের উপচেপড়া ভিড়। বিশেষ করে রেইনবো সুপারমার্কেট, উত্তরা মার্কেট, গুলশান মার্কেট, লুৎফুন্নেছা টাওয়ার, জাবেদ সুপার মার্কেট ও মালদহপট্টি এলাকায় ক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এসব এলাকায় মানুষের ভিড়ে ঠিকমতো হাঁটার জায়গাও পাওয়া যাচ্ছে না। মার্কেটজুড়ে বিক্রেতাদের হাঁকডাক আর ক্রেতাদের দরদাম সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

শহরের জেল রোড এলাকায় অস্থায়ী কাপড়ের দোকানেও বিক্রি হচ্ছে পাঞ্জাবি-পায়জামা, শার্ট-প্যান্ট, টি-শার্ট, জুতা এবং শিশুদের পোশাক। পাশাপাশি আশপাশের মার্কেটগুলোতে পাঞ্জাবি-পায়জামা পাইকারি ও খুচরা বিক্রি করতেও দেখা গেছে ব্যবসায়ীদের।

অন্যদিকে রেইনবো সুপারমার্কেট এলাকাতেও একই চিত্র। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকছে। একই এলাকায় বিভিন্ন মার্কেটে চাহিদা অনুযায়ী সব ধরনের পোশাক ও পণ্য পাওয়া যাওয়ায় দূর-দূরান্ত থেকে মানুষজন এখানে কেনাকাটা করতে আসছেন।

ঈদকে সামনে রেখে নতুন কাপড় কিনতে এসে সাথী বলেন, “ঈদ আমাদের সবার জন্যই আনন্দের সময়। প্রতি বছর ঈদে নতুন কাপড় কিনতে আসা এক ভিন্ন অনুভূতি দেয়। বাজারে অনেক সুন্দর সুন্দর পোশাক এসেছে। তাই নিজের পছন্দমতো একটি কাপড় কিনতে পেরে খুব ভালো লাগছে। আমার বাজেটের মধ্যেই রেইনবো সুপারমার্কেট থেকে কাপড় কিনতে পেরেছি। আশা করি সবাই আনন্দ ও ভালোবাসার মধ্য দিয়ে ঈদের দিনটি উদযাপন করবে।”

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত