
আমির হোসেন, হৃদয় সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৩নং ফেনারবাক ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে ‘আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা ২০২৬ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং ফেনারবাক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব একলিমুর রেজা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর মিঃ প্রণয় ফিউরিফিকেশন। এছাড়াও উপস্থিত ছিলেন জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক, লাইভস্টক সুপারভাইজার মিঃ খোকন চাকমা, মিঃ বিস্ময় বারাইকসহ ইউনিয়নের সকল সদস্য ও সদস্যাবৃন্দ।
প্রধান অতিথি মো. হুমায়ুন কবির বলেন, কারিতাস বাংলাদেশ সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে সহায়তা প্রদান করা হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
বিশেষ অতিথি বলেন, সাম্প্রতিক আকস্মিক বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকা পুনরুদ্ধারে কারিতাস বাংলাদেশ জরুরি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা, জীবিকা পুনর্গঠন সহায়তা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
সভাপতির বক্তব্যে একলিমুর রেজা চৌধুরী কারিতাস বাংলাদেশের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন আরও কার্যকর হবে।
পরিচিতি সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভা শেষে প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম এবং উপকারভোগী নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Reporter Name 























