Dhaka ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বকশীগঞ্জে পাট চাষে লাভের আশা দেখছেন কৃষকরা মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত নড়াইলের মুলিয়ায় এক পা-তেই জীবন সংসার গোপী বিশ্বাস’র প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ জুলাই অভ্যুত্থান স্মরণে চাঁদপুরে ম্যারাথন, অংশ নিলেন পাঁচ শতাধিক প্রতিযোগী ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান আইডাহোতে শপিং সেন্টারে গুলি, নিহত ৩ নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জুলাই অভ্যুত্থান স্মরণে চাঁদপুরে ম্যারাথন, অংশ নিলেন পাঁচ শতাধিক প্রতিযোগী

  • Reporter Name
  • সময়: ১০:২৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৫ Time View

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি:

জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং তরুণদের দেশপ্রেম, শৃঙ্খলা ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ম্যারাথন প্রতিযোগিতা। এতে বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৭টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে ম্যারাথনের উদ্বোধন করা হয়। প্রতিযোগীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ অতিক্রম শেষে পুনরায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে এসে দৌড় শেষ করেন।

ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর সরকারি কলেজ শাখা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা বিলাল হোসেন, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া এবং চাঁদপুর শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খানসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করার পাশাপাশি তরুণ সমাজের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ এবং স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীরাও এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোকে ঘিরে এ ধরনের উদ্যোগ তরুণদের ইতিহাস, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে আরও সচেতন করে তুলবে।

আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো উপলক্ষে জনসম্পৃক্ত ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  আগস্টজুড়ে বাড়তে পারে বৃষ্টি, সাগরে একাধিক লঘুচাপের আশঙ্কা
Tag :
জনপ্রিয় নিউজ

বকশীগঞ্জে পাট চাষে লাভের আশা দেখছেন কৃষকরা

জুলাই অভ্যুত্থান স্মরণে চাঁদপুরে ম্যারাথন, অংশ নিলেন পাঁচ শতাধিক প্রতিযোগী

সময়: ১০:২৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি:

জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং তরুণদের দেশপ্রেম, শৃঙ্খলা ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ম্যারাথন প্রতিযোগিতা। এতে বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৭টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে ম্যারাথনের উদ্বোধন করা হয়। প্রতিযোগীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ অতিক্রম শেষে পুনরায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে এসে দৌড় শেষ করেন।

ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর সরকারি কলেজ শাখা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা বিলাল হোসেন, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া এবং চাঁদপুর শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খানসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করার পাশাপাশি তরুণ সমাজের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ এবং স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীরাও এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোকে ঘিরে এ ধরনের উদ্যোগ তরুণদের ইতিহাস, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে আরও সচেতন করে তুলবে।

আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো উপলক্ষে জনসম্পৃক্ত ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর