Dhaka ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে: জামায়াত আমির হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম শুকরিয়া আদায় করে ছাত্র-জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া ২০৪৫ সালের মধ্যে ঢাকায় ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের পরিকল্পনা ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের কিছুক্ষণ পরই গুলিতে প্রাণ হারান রাকিব ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে গোহাইল রোডের দুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের জরুরি উদ্যোগ, স্বস্তি ফিরছে চলাচলে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় গোয়েন্দা নজরদারি জোরদার জুলাই গণঅভ্যুত্থান ঐক্য ও সাহসের অনন্য দৃষ্টান্ত: ড. ইউনূস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় গোয়েন্দা নজরদারি জোরদার

  • Reporter Name
  • সময়: ০৭:৫৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-২। নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী এবং রাষ্ট্রবিরোধী তৎপরতার আশঙ্কায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে র‍্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন। একই দিনে শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন।

এই দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে র‍্যাব-২-এর ২১২ সদস্যের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

নিরাপত্তা পরিকল্পনার আওতায় অনুষ্ঠানস্থলের প্রবেশ ও বহির্গমন পথে চেকপোস্ট স্থাপন, জোরদার টহল, মোটরসাইকেল পেট্রোলিং, সার্বক্ষণিক নজরদারি এবং ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

পাশাপাশি নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী এবং রাষ্ট্রবিরোধী যে কোনো মহলের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

র‍্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এসএসএফের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাইবার সিকিউরিটি টিমও দায়িত্ব পালন করবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি ঠেকাতে সাইবার টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।

মেজর এম মুবীন রহমান তাপস বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সরকারি, বেসরকারি ও সামাজিক সব কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

এ ছাড়া, কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে দ্রুত নিকটস্থ র‍্যাব ক্যাম্প অথবা র‍্যাব-২-এর হটলাইন ০১৭৭৭৭১০২৯৯ নম্বরে যোগাযোগ করে তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।

আরও পড়ুনঃ  শুকরিয়া আদায় করে ছাত্র-জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া
Tag :
জনপ্রিয় নিউজ

নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় গোয়েন্দা নজরদারি জোরদার

সময়: ০৭:৫৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-২। নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী এবং রাষ্ট্রবিরোধী তৎপরতার আশঙ্কায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে র‍্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন। একই দিনে শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন।

এই দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে র‍্যাব-২-এর ২১২ সদস্যের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

নিরাপত্তা পরিকল্পনার আওতায় অনুষ্ঠানস্থলের প্রবেশ ও বহির্গমন পথে চেকপোস্ট স্থাপন, জোরদার টহল, মোটরসাইকেল পেট্রোলিং, সার্বক্ষণিক নজরদারি এবং ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

পাশাপাশি নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী এবং রাষ্ট্রবিরোধী যে কোনো মহলের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

র‍্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এসএসএফের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাইবার সিকিউরিটি টিমও দায়িত্ব পালন করবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি ঠেকাতে সাইবার টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।

মেজর এম মুবীন রহমান তাপস বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সরকারি, বেসরকারি ও সামাজিক সব কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

এ ছাড়া, কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে দ্রুত নিকটস্থ র‍্যাব ক্যাম্প অথবা র‍্যাব-২-এর হটলাইন ০১৭৭৭৭১০২৯৯ নম্বরে যোগাযোগ করে তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।

আরও পড়ুনঃ  ইংল্যান্ডের অ্যাডাম আব্বাস যোগ দিচ্ছেন অনূর্ধ্ব-২০ দলে