Dhaka ০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিনাইদহে যাত্রা শুরু করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’

  • Reporter Name
  • সময়: ১১:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৮১ Time View

মোঃ ফজলুল কবির গামা

আর্তমানবতার সেবা, সামাজিক উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত মানব কল্যাণ সংস্থা। গত বুধবার (১৩ মে) দুপুরে সমাজসেবা অধিদপ্তর, ঝিনাইদহ কার্যালয় থেকে সংগঠনটির হাতে সরকারি নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়।

ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোমিনুর রহমান এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির নির্বাহী পরিচালক সাব্বির হোসেনের হাতে নিবন্ধন সনদ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন কর্মকর্তা হাসানুজ্জামান, সংগঠনের সেক্রেটারি জহিরুল হক, নির্বাহী সদস্য শিমুল হোসেন, শামিম সরোয়ার ভুটার, আশরাফুল ইসলাম লিংকন ও সুরুজ হোসেন।

সনদ হস্তান্তর অনুষ্ঠানে উপ-পরিচালক মোমিনুর রহমান বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তিনি আশা প্রকাশ করে বলেন, “সীমান্ত মানব কল্যাণ সংস্থা শুধু নিবন্ধনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ঝিনাইদহের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।” তিনি আরও জানান, সমাজসেবা অধিদপ্তর সবসময় এমন ইতিবাচক ও কল্যাণমুখী উদ্যোগের পাশে থাকবে।

সরকারি স্বীকৃতি পাওয়ার পর সংগঠনটির নির্বাহী পরিচালক সাব্বির হোসেন বলেন, সংগঠনটি প্রান্তিক মানুষের শিক্ষা সহায়তা, বৃক্ষরোপণ, সুপেয় পানি নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক অধিকার রক্ষায় মাঠপর্যায়ে কাজ করবে। তিনি বলেন, “সমাজসেবা অধিদপ্তরের এই স্বীকৃতি আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং মানবকল্যাণমূলক কাজে নতুন উদ্দীপনা যোগাবে।”

তিনি আরও বলেন, একটি মানবিক, সচেতন ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য নিয়েই ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’ কাজ করবে। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে আশার আলো পৌঁছে দিতে সংগঠনটি নিরলসভাবে কাজ চালিয়ে যাবে।

আরও পড়ুনঃ  বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

ঝিনাইদহে যাত্রা শুরু করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’

সময়: ১১:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

মোঃ ফজলুল কবির গামা

আর্তমানবতার সেবা, সামাজিক উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত মানব কল্যাণ সংস্থা। গত বুধবার (১৩ মে) দুপুরে সমাজসেবা অধিদপ্তর, ঝিনাইদহ কার্যালয় থেকে সংগঠনটির হাতে সরকারি নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়।

ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোমিনুর রহমান এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির নির্বাহী পরিচালক সাব্বির হোসেনের হাতে নিবন্ধন সনদ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন কর্মকর্তা হাসানুজ্জামান, সংগঠনের সেক্রেটারি জহিরুল হক, নির্বাহী সদস্য শিমুল হোসেন, শামিম সরোয়ার ভুটার, আশরাফুল ইসলাম লিংকন ও সুরুজ হোসেন।

সনদ হস্তান্তর অনুষ্ঠানে উপ-পরিচালক মোমিনুর রহমান বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তিনি আশা প্রকাশ করে বলেন, “সীমান্ত মানব কল্যাণ সংস্থা শুধু নিবন্ধনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ঝিনাইদহের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।” তিনি আরও জানান, সমাজসেবা অধিদপ্তর সবসময় এমন ইতিবাচক ও কল্যাণমুখী উদ্যোগের পাশে থাকবে।

সরকারি স্বীকৃতি পাওয়ার পর সংগঠনটির নির্বাহী পরিচালক সাব্বির হোসেন বলেন, সংগঠনটি প্রান্তিক মানুষের শিক্ষা সহায়তা, বৃক্ষরোপণ, সুপেয় পানি নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক অধিকার রক্ষায় মাঠপর্যায়ে কাজ করবে। তিনি বলেন, “সমাজসেবা অধিদপ্তরের এই স্বীকৃতি আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং মানবকল্যাণমূলক কাজে নতুন উদ্দীপনা যোগাবে।”

তিনি আরও বলেন, একটি মানবিক, সচেতন ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য নিয়েই ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’ কাজ করবে। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে আশার আলো পৌঁছে দিতে সংগঠনটি নিরলসভাবে কাজ চালিয়ে যাবে।

আরও পড়ুনঃ  সোহেল তাজ একজন ‘উন্মাদ ও হিরোইনখোর’: সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদ