
বাদশা সেকেন্দার ভুট্টো,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুন্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারা দেশের ন্যায় ডিমলা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়নের আয়োজনে, পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের কারিগরি সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের অংশগ্রহনে পালিত হয়েছে “আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬”। এরই অংশ হিসেবে ১০ মার্চ (মঙ্গলবার) সকাল ১১ টায় ডিমলা উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ প্রশমন দিবসের আনুষ্ঠানিভাবে উদ্ধোধন করা হয় এবং উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার নুর মোহাম্মদ এর নের্তৃত্বে অগ্নি সংযোগ নিভানোর মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি, আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) রওশন কবীর, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, সমবায় কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, ডিমলা উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলার নায়েবে আমীর অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারী মাওলানা কাজী রোকুনুজ্জামান, ডিমলা উপজেলা সহসেক্রেটারী অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, ডিমলা ইউনিয়নের আমীর মাওলানা নুর মোর্বেশ্বের, নাউতারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জব্বার,সহ উপজেলার দশটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ উপজেলার সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ।
এ সময় ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার নুর মোহাম্মদ বক্তব্য রাখতে গিয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অগ্নিকান্ড মোকাবিলায় পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ডিমলা উপজেলার অধিকাংশ হাট-বাজারে আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পানির কোনো স্থায়ী উৎস নেই। ফলে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস সদস্যদের আগুন নেভাতে চরম ভোগান্তিতে পড়তে হয় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। তিনি উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, হাট-বাজারগুলোতে জরুরি ভিত্তিতে পানির স্থায়ী উৎস, যেমন গভীর নলকূপ, বড় পানির ট্যাংক বা জলাধার স্থাপনের ব্যবস্থা করা প্রয়োজন। এতে অগ্নিকান্ডের সময় দ্রুত পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনা সহজ হবে এবং জানমালের ক্ষয়ক্ষতিও কমানো সম্ভব হবে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তিনি জোর দাবি জানান।
Reporter Name 






















