বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ছুরাইয়া নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছুরাইয়া ওই এলাকার আশিক মিয়ার দুই বছরের কন্যা সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির সবার অজান্তে খেলাধুলা করার সময় কখন পুকুরে পড়ে পানিতে ডুবে যায়, তা কেউ টের পায়নি। পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে ছুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।
শিশুটির মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
Reporter Name 






















