Dhaka ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, শ্রী সুমন সরদার আটক চার বন্ধুর উদ্যোগে বদলে যেতে পারে যশোরের সবুজ বৈচিত্র্য, ‘BD Tree Man’ গড়ে তুলছে সবুজের স্বপ্ন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী মা মোহছেনা খাতুনের ইন্তেকাল হিজরী নববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিমলায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে হিট প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পের খাল খনন ও ভরাট কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক

  • Reporter Name
  • সময়: ০৯:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ২ Time View

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়া উপজেলার রস্তোমপুর আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন খাল খনন ও মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এস এম আব্দুল আউয়াল।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ৮টায় এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এস এম আব্দুল আউয়াল বলেন, ভূমিহীন ও গৃহহীন মানুষের টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে আশ্রয়ণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খাল খনন ও মাটি ভরাট কার্যক্রম জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাসিন্দাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

তিনি আরও বলেন, কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের সার্বিক নিরাপত্তা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। খাল খননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং নতুন বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টি হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার, সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে অতিথিরা প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় উপকারভোগী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে আশ্রয়ণ এলাকার সার্বিক জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করেন মোছাঃ ফারজানা ইয়াসমিন
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন

ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পের খাল খনন ও ভরাট কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক

সময়: ০৯:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬