Dhaka ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদ: বর্ণাঢ্য জীবনের এক অনন্য অধ্যায় ধর্মপুর এডুকেশনাল এস্টেটের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে অসহযোগিতার অভিযোগ তারাকান্দায় চাচা-ভাতিজার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি গ্রামবাসীর কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে শুমারি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপার গ্রেপ্তার ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ গ্রেফতার ৩, উদ্ধার লুণ্ঠিত মালামাল ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল, দেখতে উৎসুক জনতার ভিড় পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ অনুষ্ঠিত শ্যামনগরে মাদার নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১১:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৯ Time View

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

সরকারের নির্বাচনী অঙ্গীকার—দেশব্যাপী পাঁচ বছরে ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনার ডুমুরিয়ায় উৎসবমুখর পরিবেশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং পরিবেশ সুরক্ষাবিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

খুলনা জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ডুমুরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বাপ্পী। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সরকারের পাঁচ বছরে ২০ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা কেবল একটি প্রশাসনিক কর্মসূচি নয়, এটি দেশের সবুজ ভবিষ্যৎ গড়ার একটি দীর্ঘমেয়াদি অঙ্গীকার। প্রতিটি চারাগাছ রোপণের পাশাপাশি তার সঠিক পরিচর্যা ও সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদেক চেয়ারম্যান এবং মোল্লা মোশাররফ হোসেন মফিজ।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ যেকোনো রাজনৈতিক বা সামাজিক মতপার্থক্যের ঊর্ধ্বে। খুলনা ও উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবুজ বেষ্টনী গড়ে তোলা এখন সময়ের দাবি। তাই সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এ বৃক্ষরোপণ অভিযানকে সফল সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম কবির, শেখ আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নুসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য সুধীজন।

বক্তারা ডুমুরিয়ার প্রতিটি ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও খাস জমিতে পরিকল্পিতভাবে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসনের এ ধরনের উদ্যোগে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গেট ভেঙে দুই ছাত্রী গুরুতর আহত

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মো. মনিরুল ইসলাম বাপ্পী ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে স্মারক হিসেবে একটি বৃক্ষচারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। পরবর্তীতে স্থানীয় পরিবেশপ্রেমী, জনপ্রতিনিধি ও উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

শেখ মাহতাব হোসেন
ডুমুরিয়া, খুলনা
যোগাযোগ: ০১৭১১-৩৬৪৪৩১

Tag :
জনপ্রিয় নিউজ

বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদ: বর্ণাঢ্য জীবনের এক অনন্য অধ্যায়

ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: ১১:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

সরকারের নির্বাচনী অঙ্গীকার—দেশব্যাপী পাঁচ বছরে ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনার ডুমুরিয়ায় উৎসবমুখর পরিবেশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং পরিবেশ সুরক্ষাবিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

খুলনা জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ডুমুরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বাপ্পী। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সরকারের পাঁচ বছরে ২০ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা কেবল একটি প্রশাসনিক কর্মসূচি নয়, এটি দেশের সবুজ ভবিষ্যৎ গড়ার একটি দীর্ঘমেয়াদি অঙ্গীকার। প্রতিটি চারাগাছ রোপণের পাশাপাশি তার সঠিক পরিচর্যা ও সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদেক চেয়ারম্যান এবং মোল্লা মোশাররফ হোসেন মফিজ।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ যেকোনো রাজনৈতিক বা সামাজিক মতপার্থক্যের ঊর্ধ্বে। খুলনা ও উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবুজ বেষ্টনী গড়ে তোলা এখন সময়ের দাবি। তাই সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এ বৃক্ষরোপণ অভিযানকে সফল সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম কবির, শেখ আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নুসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য সুধীজন।

বক্তারা ডুমুরিয়ার প্রতিটি ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও খাস জমিতে পরিকল্পিতভাবে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসনের এ ধরনের উদ্যোগে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  ডিমলায় কচুরিপানা পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ